অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল কার্টোস্যাট-থ্রি (Cartosat-3)।
৯:২৮ মিনিটে কার্টোস্যাট-থ্রি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি ফোর্টি সেভেন (PSLV-C47) রকেটে চড়ে পাড়ি দেয় মহাকাশের উদ্দেশ্যে। কার্টোস্যাট থ্রির সাথে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি কমার্সিয়াল ন্যানো স্যাটেলাইট।
আমেরিকার সঙ্গে ইসরোর বাণিজ্যিক দপ্তর ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড' এর চুক্তির ভিত্তিতেই এই ১৩টি কৃত্রিম উপগ্রহকে পাঠানো হবে ‘সান সিনক্রোনাস অরবিট'–এ ।
পৃথিবী নজরদারী কৃত্রিম উপগ্রহ কার্টোস্যাট থ্রি পৃথিবী থেকে ৫০৯ কিলোমিটার দূরের কক্ষপথে, নিরক্ষরেখার ৯৭.৫ ডিগ্রি কোণে প্রদক্ষিণ করবে ৫ বছর ধরে।
সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর এটি ৭৪তম উৎক্ষেপণ আর এই বছরের পঞ্চম উৎক্ষেপণ। কার্টোস্যাট থ্রি কার্টোস্যাট সিরিজের নবম উপগ্রহ।
কার্টোস্যাট থ্রি তে আছে হাই রেজোলিউশন ক্যামেরা যা দেশের ক্রমবর্ধমান নগরায়ণ,গ্রামীণ এলাকার সম্পদের ঠিক ঠাক ব্যবহার ও পরিকাঠামো উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের জমির সঠিক ব্যবহারের সাহায্য করবে।

No comments:
Post a Comment