পরিবেশ সম্পর্কিত সমস্যাবলী, মানবাধিকার, পরিবেশন নীতি
1. পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর কতটা করে বৃদ্ধি পাচ্ছে?
উঃ প্রতিবছর ০.৬ ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে।
2. সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে সৃষ্ট মানুষের দুটি রোগের নাম লেখ।
উঃ ত্বকে ক্যানসার ও চোখে ছানি।
3. Stone Cancer কী?
উঃ অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরের সৌধ বা ভাস্কর্যে যে ক্ষেতের সৃষ্টি হয় তাকে স্টোন ক্যান্সার বলে।
4. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম কী?
উঃ ইয়োলো স্টোন পার্ক।
5. সিলিকসিস কী?
উঃ ফুসফুসে বালি কণা জমে যে সমস্যা দেখা দেয় তাকে সিলিকসিস বলে।
6. কত মাত্রার শব্দ মানুষের মৃত্যুর কারণ হতে পারে?
উঃ ২০০ ডেসিবেল।
7. Sand Fly এর মাধ্যমে কোন রোগ ছড়ায়?
উঃ কালাজ্বর।
8. রক্ত বাহিত দুটি রোগের নাম লেখ।
উঃ ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, এডস ইত্যাদি।
9. অ্যানথেরিয়ার্কোসিস কী?
উঃ ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যে রোগ যে রোগ দেখা দেয় তাকে অ্যানথোরিয়াকসিস বলে। কয়লাখনি অঞ্চলের শ্রমিকদের এই রোগ দেখা যায়।
মানবাধিকার
1. মানবাধিকার কী?
উঃ সময়ের সাথে সাথে মানুষ যেমন পরিবেশের উপর নিজের দাবি বা অধিকার প্রতিষ্ঠিত করেছে, তেমনি মানুষ তার নিজের সমাজেও নিজের অধিকার কায়েম করছে যা মানব অধিকার নামে পরিচিত।
2. Human Rights in the World গ্রন্থটি কার লেখা?
উঃ সমাজ বিজ্ঞানী হলকোম্ব (১৯৪৮)-এর লেখা।
3. কোন দিনটিকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়?
উঃ ১০ই ডিসেম্বর।
4. মানবাধিকার রক্ষার উদ্দেশ্য কী?
উঃ মানব কল্যাণই হল মানবাধিকার রক্ষার মূল উদ্দেশ্য। এছাড়া ব্যক্তি গোষ্ঠী দেশ ও আন্তর্জাতিক স্তরে শান্তি ও সমৃদ্ধি রক্ষার জন্য এবং মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে সাহায্য করার জন্য মানবাধিকার রক্ষার প্রয়োজন।
5. মানবাধিকার লঙ্ঘনের দুটি উদাহণ দাও।
উঃ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে বর্ণবিদ্বেষ, রাশিয়ার ভূমিদাস প্রথা।
6. ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় মানবাধিকার বিষয়টি স্থান পেয়েছে?
উঃ ৪৭, ৪৮–এ, ২২৬, ৩০০–এ, ৩২৫ ও ৩২৬।
7. কবে কোথায় মানবাধিকার সম্পর্কে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৪৩ সালের ১৪–২৫শে জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে মানবাধিকার সম্পর্কে বিশ্বসম্মেলন হয়। মোট ১৭১ টি দেশ এই সম্মেলনে অংশ গ্রহণ করে।
8. North Environmental Block কাকে বলে?
উঃ পৃথিবীর উত্তর গোলার্ধের শিল্পোন্নত দেশগুলির নিজেদের অর্থনৈতিক স্বার্থরক্ষার জন্য অর্গানাইজেশন অফ ইকোনমিক কো অপারেশন এণ্ড ডেভলপমেণ্ট নামে একটি জোট গঠন করেছে। এই দেশগুলিকে নর্থ এনভার্মেন্টাল ব্লক বলে।
পরিবেশ নীতি
1. CITES কী?
উঃ CITES এর পুরো কথা হল কনভেনশন অন ইন্টার ন্যাশানাল ট্রেড ইন এন্ডেনজার স্পিসিস এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণের কাজে নিযুক্ত রয়েছে।
2. UPEN কী?
উঃ UPEN –র পুরো কথা হল ইউনাইটেড নেশনস এনভার্নমেণ্ট প্রোগ্রাম। ১৯৭৬ সালে গঠিত এই সংস্থাটির উদ্দেশ্য হল বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
3. EPA কী?
উঃ এওনভারমেন্টাল প্রোটেকশান এজেন্সি। ১৯৭০ সালে গঠিত এই মার্কিন সংস্থাটির কাজ হল জল বায়ু শব্দ ইত্যাদি দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা।
4. ECC কী?
উঃ ECC এর পুরো কথা হল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপের ১২ টি দেশ সম্মিলিতভাবে এই সংস্থাটি গড়ে তুলেছে সদস্য দেশগুলির মধ্যে কৃষি বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত বিষয়গুলির আদান প্রদান ও পারস্পরিক বোঝাপড়া ও নীতি নির্ধারণের উদ্দেশ্যে।
5. ICSU এর পুরো নাম কী?
উঃ ICSU–র পুরো কথা হল ইণ্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়নস।
6. INCO কী?
উঃ INCO–র পুরো কথা হল – ইন্টারনাশ্যানাল মেরিন কনসালটেটিভ অর্গানাইজেশন। এই সংস্থার কাজ হল দূর সমুদ্রে জাহাজ চলাচল ও সমুদ্র দূষণ নিবারণ করা।
7. SACEP কী?
উঃ SACEP সাউথ এশিয়া কো অপারেটিভ এনভার্মেন্ট প্রোগ্রাম নামক এই সংস্থাটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, ইরান প্রভৃতি দেশের মধ্যে পরিবেশ সংক্রান্ত জ্ঞান ও তথ্য আদান প্রদান করা।
8. UNESCO এর পুরো নাম কী?
উঃ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এণ্ড কালচারাল অর্গানাইজেশন। রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলিতে শিক্ষা গবেষণা তথ্য ও সংস্কৃতির আদা প্রদান ও বিস্তারের উদ্দেশ্যে ১৯৪৫ সালে এই সংস্থাটি গড়ে তোলা হয়। ফ্রান্সের প্যারিসে এর মুখ্য কার্যালয়।
9. MAB কী?
উঃ MAB-এর পুরো কথা হল Man and Biosphere Program। ১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমণ্ডল সংক্রান্ত অধিবেশনে এই সংস্থাটি গড়ে তোলা হয়।
10. চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়?
উঃ ১৯৭৩ সালে উত্তরপ্রদেশের গোপেশ্বর নামক স্থানে।
11. গোপেশ্বর অঞ্চলের চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ চণ্ডীপ্রসাদ ভট্ট।
12. আপিক্কো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়?
উঃ ১৯৮৩ সালে কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে।
13. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উঃ পাণ্ডুরাও হেগড়ে।
14. ভারতবর্ষে আজ পর্যন্ত কতগুলি বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
উঃ প্রায় ৩৫০০।
15. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে?
উঃ মেধা পাটকর।
16. স্বাধীনতার পর ভারতে জলসেচের উন্নতির হার কি রকম?
উঃ প্রায় ৪ গুণ জমি জলসেচের আওতায় আনা হয়।
17. আন্তর্জাতিক কোন NGO ভারতে সিংগ্রোলী সুপার থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণের বিরোধিতা প্রদর্শন করে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের এনভায়রণমেণ্ট ডিফেন্স ফাণ্ড।
18. জলদূষণ ও বায়ুদূষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
উঃ জলদূষণ ১৯৭৪ সালে এবং বায়ুদূষণ ১৯৮১ সালে।
19. গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পটির নাম কী?
উঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি ১৯৮৪ সালে গ্রহণ করা হয়।
20. ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম কর্ণধার কে?
উঃ সুন্দরলাল বহুগুণা।
21. চিপকো আন্দোলনের মতো কর্ণাটকে যে আন্দোলন তৈরী হয় তার নাম কী?
উঃ আপিক্কো আন্দোলন।
22. পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাঁধ প্রকল্পের জন্য তার নাম কী?
উঃ ভাকরা নাঙ্গাল বাঁধ প্রকল্প।
23. এওনভারনমেণ্ট ডিফেন্স ফাণ্ড সংস্থাটি কোথায় অবস্থিত?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রে।
24. নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কী?
উঃ মেধা পাটকর।
25. বোধঘাট প্রকল্প কোথায় চালু হয়?
উঃ মধ্যপ্রদেশে।
26. EPA এর পুরো নাম কী?
উঃ এনভায়রনমেণ্টাল প্রোটেকশন এজেন্সি।
27. IUCN এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ সুইজারল্যাণ্ড।
28. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়?
উঃ ১৯৮৬ সালে।
29. কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কী?
উঃ সেণ্টাল পল্যুশন কন্ট্রোল বোর্ড।
30. গঙ্গা অ্যাকশন প্ল্যান করে তৈরী হয়?
উঃ ১৯৮৪ সালে।
31. ভারতে লোক দায়িত্ব বীমা আইন বলবৎ কবে হয়?
উঃ ১৯৯১ সালে।
32. পশ্চিমবঙ্গে বনবাসীদের নিয়ে অরণ্যসম্পদ রক্ষার জন্য আন্তর্জাতিক পল গেটি পুরস্কার কারা লাভ করে?
উঃ মেদিনীপুরের আরাবাড়ি প্রকল্প।
33. কেরালায় সাইলেণ্ট ভ্যালি প্রকল্পের বিরোধ আন্দোলন কারা গড়ে তোলে?
উঃ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।
34. ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইন্দিরা বৃক্ষমিত্র পুরস্কার পায়?
উঃ আরাবাড়ি প্রকল্প।
35. TERI-এর পুরো কথাটি কী?
উঃ Tata Energy Research Institute।
36. WCED কী?
উঃ ১৯৮৪ সালের রাষ্ট্রসংঘের একসাথে ২৩টি দেশকে নিয়ে গঠিত এই সংস্থাটি হল World Commission on Environment and Development।
37. NWMC এর পুরো নাম কী?
উঃ National Wasteland Management Committee।
38. NDDB এর পুরো নাম কী?
উঃ National Dairy Development Board।
39. CFC এর পুরো নাম কী?
উঃ Central Forestry Commission।
40. গ্রীন বেঞ্চ কবে গঠিত হয়?
উঃ ১৯৮৬ সালে।
41. গ্রীন বেঞ্চ কী?
উঃ সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট পরিবেশ সম্পর্কিত মামলা নিষ্পত্তি করার জন্য ১৯৮৬ সালে যে নতুন বেঞ্চ গঠন করা হয় তা গ্রীন বেঞ্চ নামে খ্যাত।

No comments:
Post a Comment