বৈদিক সভ্যতা
1. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে।
2. আর্যজাতির প্রাচীনতম সাহিত্যের নাম কী?
উঃ ঋক্বেদ।
3. ‘বেদ’ শব্দের অর্থ কী?
উঃ জ্ঞান।
4. বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয় কেন?
উঃ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয়, স্বয়ং ঈশ্বরের বাণী। তাই বেদকে নিত্য ও অপৌরুষেয় বলা হয়।
5. বেদের অপর নাম শ্রুতি কেন?
উঃ প্রাচীন কালে ঋষিরা বেদ শুনে শুনে মনে রাখতেন বলে বেদের অপর নাম শ্রুতি।
6. বেদের ক’টি ভাগ? কী কী?
উঃ চারটি ভাগ। ঋক্, সাম, যজু এবং অথর্ব।
7. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? কোন সময়ে সেটি রচিত?
উঃ ঋক্বেদ। আনুমানিক ১৪০০ খ্রীষ্টপূর্বাব্দ থেকে ১০০০ খ্রীষ্টপূর্বাব্দের মধ্যে রচিত।
8. চারটি বেদের বর্ণনীয় বিষয়গুলি কী কী?
উঃ প্রাকৃতিক বর্ণনা ও প্রকৃতির দেবদেবীর স্তুতিগানই ঋক্বেদের বিষয়বস্তু।
সামবেদে আছে স্ত্রোত্র।
যর্জুবেদে আছে যাগযজ্ঞের মন্ত্রাদি।
অথর্ব বেদে আছে সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা ও নানা বশীকরণ।
9. বেদান্ত কাকে বলা হয়?
উঃ উপনিষদ বেদের শেষ ভাগ তাই একে বেদান্ত বলে।
10. বেদাঙ্গ কাকে বলে?
উঃ বেদ পাঠের জন্য যে ৬টি বিদ্যার প্রয়োজন হয় তাকে বেদাঙ্গ বলে। এগুলি হল – শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প।
11. বৈদিক যুগে গ্রামের শাসনকর্তাকে কী বলা হত?
উঃ গ্রামণী বলা হত।
12. বৈদিক যুগে বিশের প্রধানকে কী বলা হত?
উঃ বিশ্পতি বলা হত।
13. বৈদিক যুগে জনের প্রধানকে কী বলা হত?
উঃ গোপ বলা হত।
14. বৈদিক যুগে ‘সভা ও সমিতি’ কাদের নিয়ে গঠিত হত?
উঃ সভা গঠিত হত বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানবৃদ্ধদের নিয়ে । আর সমিতিতে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ এমনকি নারীরাও যোগ দিতেন।
15. বৈদিক যুগে পুলিশকে কী বলা হত?
উঃ উগ্র বলা হত।
16. বৈদিক যুগে পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাঁকে কী বলা হত?
উঃ মধ্যমসি বলা হত।
17. বৈদিক যুগে গ্রামে যিনি বিচারকের কাজ করতেন তাঁকে কী বলা হত?
উঃ গ্রাম্যবাদিন বলা হত।
18. বৈদিক যুগে পরিবারকে কী বলা হত?
উঃ কুল বলা হত।
19. বৈদিক যুগে পরিবারের প্রধানকে কী বলা হত?
উঃ কুলপতি বা কুলুপ বলা হত।
20. বৈদিক যুগের কয়েকজন নারীর উল্লেখ কর।
উঃ অপালা, ঘোষা, বিশ্ববারা, মমতা, লোপামুদ্রা ইত্যাদি।
21. আর্যরা ক’টি শ্রেণিতে বিভক্ত ছিল? কী কী?
উঃ দুটি শ্রেণিতে বিভক্ত ছিল। শ্বেতকায় আর্য এবং কৃষ্ণকায় আর্য।
22. বৈদিক যুগে আর্য সন্তানের জীবন ক’টি ভাগে বিভক্ত ছিল? কী কী?
উঃ চারটি ভাগে। ব্রহ্মচর্য, গার্হস্থ, বাণপ্রস্থ ও সন্ন্যাস।
23. ঋগ্বেদে যুদ্ধের অপর নাম কী?
উঃ গাভিষ্টি।
24. বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল?
উঃ গোরু।
25. বৈদিক যুগে প্রচলিত দু’টি স্বর্ণ মূদ্রার নাম লেখ।
উঃ মনা ও নিষ্ক।
26. বৈদিক যুগে প্রচলিত দু’ধরণের করের নাম লেখ।
উঃ বলি ও শুল্ক।
27. বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা কে ছিল? তাঁর উদ্দেশ্যে ঋগ্বেদে কটি স্তোত্র আছে?
উঃ ইন্দ্র। ২৫০ টি স্তোত্র আছে।

No comments:
Post a Comment