Wednesday, October 12, 2022

History Chapter: 5

 

মোঘল যুগ



1. মোঘল সাম্রাজের প্রতিষ্ঠাতা কে? 

উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর। 


2. মোঙ্গলদের আদি বাসস্থান কোথায়? 

উঃ মধ্য এশিয়ার মঙ্গোলিয়ায়। 


3. চেঙ্গিস কথার অর্থ কে? 

উঃ অসীম শক্তিধর। 


4. তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কী? 

উঃ ব্যাঘ্র। 


5. কত খ্রীষ্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন? 

উঃ ১৪৮৩ খ্রীষ্টাব্দে। 


6. বাবরের পিতার নাম কী? 

উঃ ওমর শেখ মির্জা। 


7. কবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে বাবরের সঙ্গে সংগ্রাম সিংহের। এই যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত হয়। 


8. কবে কত বছর বয়সে বাবরের মৃত্যু হয়? 

উঃ ১৫৩০ খ্রীষ্টাব্দে ২৬ শে ডিসেম্বর ৪৭ বছর বয়সে। 


9. হুমায়ুন কথার অর্থ কী? 

উঃ ভাগ্যবান। 


10. কবে কাদের মধ্যে দাদরার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১৫৩২ খ্রীষ্টাব্দে হুমায়ুন ও মামুদ লোদীর সঙ্গে। এই যুদ্ধে মামুদ লোদী পরাজিত হয়। 


11. কবে কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১৫৩৯ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়। 


12. বিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়? এই যুদ্ধ দ্বারা ভারতে কোন বংশের প্রতিষ্ঠা হয়? 

উঃ ১৫৪০ খ্রীষ্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। এই যুদ্ধ দ্বারা ভারতে শূর বংশ প্রতিষ্ঠিত হয়। 


13. শেরশাহের বাল্য নাম কী? তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর পিতার নাম কী? তিনি কোথাকার জায়গীর ছিলেন? 

উঃ শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। তিনি বিহারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাসান খাঁ। তিনি সাসারামের জায়গীরদার ছিলেন। 


14. কে পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন? 

উঃ শেরশাহ। 


15. দাম নামক মুদ্রার প্রচলন কে করেন? 

উঃ শেরশাহ। 


16. গ্রাণ্ড-ট্রাঙ্ক রোড রাস্তাটি কে নির্মাণ করেন? 

উঃ শেরশাহ। 


17. কে সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকচলাচল প্রবর্তন করেন? 

উঃ শেরশাহ। 


18. শেরশাহের সেনাপতির নাম কী? 

উঃ ব্রহ্মজিৎ গৌড়। 


19. কবে কোথায় আকবরের জন্ম হয়? 

উঃ ১৫৪২ খ্রিস্টাব্দে অমরকোটে। 


20. কত বছর বয়সে আকবর দিল্লীর সিংহাসনে বসেন? 

উঃ ১৫৫৬ খ্রীষ্টাব্দে ১৩ বছর বয়সে। 


21. আকবরের অভিভাবকের নাম কী? 

উঃ বৈরাম খাঁ। 


22. কবে কাদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? এই যুদ্ধে কে পরাজিত হয়? 

উঃ ১৫৫৭ খ্রিস্টাব্দে আদিলশাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে আকবরের। এই যুদ্ধে হিমু পরাজিত হয়। 


23. আকবর কবে বাংলা জয় করেন? 

উঃ ১৫৭৬ খ্রীষ্টাব্দে। 


24. আকবর কবে আসীরগড় দূর্গ জয় করেন? 

উঃ ১৬০১ খ্রীষ্টাব্দে। 


25. রাজস্ব সংস্কার বিষয়ে আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? 

উঃ টোডরমল। 


26. মনসব কথার অর্থ কী? 

উঃ পদমর্যাদা। 


27. মনসবদারী ব্যবস্থার কে প্রবর্তন করেন? 

উঃ আকবর। 


28. কবে কোথায় আকবর ইবাদৎখানা প্রতিষ্ঠা করেন? 

উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে ফতেপুর সিক্রিতে। 


29. কে কবে দীন-ই-ইলাহী প্রবর্তন করেন? 

উঃ ১৫৮২ খ্রীষ্টাব্দে আকবর দীন-ই-ইলাহী প্রবর্তন করেন। 


30. রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা কে? 

উঃ তুলসীদাস। 


31. সুরসাগর গ্রন্থের রচয়িতা কে? 

উঃ সুরদাস। 


32. আকবরের দরবারের সর্বশ্রেষ্ঠ সংগীতজ্ঞ কে ছিলেন? 

উঃ তানসেন। 


33. কত খীষ্টাব্দে আকবরের মৃত্যু হয়? 

উঃ ১৬০৫ খ্রীষ্টাব্দে। 


34. আকবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? 

উঃ জাহাঙ্গীর। 


35. জাহাঙ্গীরের পত্নীর নাম কী? 

উঃ নুরজাহান। 


36. ‘নুরজাহান’ শব্দের অর্থ কী? 

উঃ জগতের আলো। 


37. নুরজাহানের পূর্ব নাম কী ছিল? 

উঃ মেহেরুন্নিসা। 


38. কবে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর দূত জাহাঙ্গীরের রাজসভায় আসে? তার নাম কী? 

উঃ ১৬০৮ খ্রীষ্টাব্দে। তার নাম উইলিয়াম হকিন্স। 


39. কবে প্রথম জেমসের দূত জাহাঙ্গীরের রাজসভায় আসে? তার নাম কী? 

উঃ ১৬১৫ খ্রীষ্টাব্দে। তার নাম স্যার টমাস রো। 


40. জাহাঙ্গীরের মৃত্যুর পর কে কবে সিংহাসনে বসেন? 

উঃ শাহজাহান। 


41. সামুগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 

উঃ ১৬৫৮ খীষ্টাব্দে ঔরঙ্গজেব ও দারার মধ্যে। 


42. খাজোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 

উঃ ১৬৫৯ খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও সুজার মধ্যে। 


43. দেওয়াই –এর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 

উঃ ১৬৫৯ খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও দারার মধ্যে। 


44. কে কবে ‘আলমগীর বাদশাহ গাজী’ উপাধি ধারণ করেন? 

উঃ ১৬৫৯ খ্রীষ্টাব্দ ঔরঙ্গজেব। 


45. শাজাহান কবে মারা যান? 

উঃ ১৬৬৬ খ্রীষ্টাব্দে। 


46. সৎনামী বিদ্রোহের নেতা কে ছিলেন? 

উঃ গরীবহাড়া। 


47. ঔরঙ্গজেব কবে কোন শিখগুরুকে প্রাণদণ্ড দেন? 

উঃ ১৬৭৫ খ্রীষ্টাব্দে শিখগুরু গুরু গোবিন্দ সিংকে।


48. শিখদের দশম গুরুর নাম কী? তাঁর গঠিত বাহিনীর নাম কী? 

উঃ গুরু গোবিন্দ সিং। তাঁর বাহিনীর নাম খালসা বাহিনী। 


49. কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়? 

উঃ ১৬৬৫ খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে।


50. কবে কোথায় শিবাজীর জন্ম হয়? 

উঃ ১৬২৭ খ্রীষ্টাব্দে শিবন-এর গিরিদূর্গে। 


51. শিবাজীর মায়ের নাম কী? 

উঃ জীজাবাঈ। 


52. শিবাজীর দাদাজীর নাম কী? 

উঃ কোণ্ডদেব। 


53. শিবাজীর মন্ত্রী পরিষদ কি নামে পরিচিত? 

উঃ অষ্টপ্রধান। 


54. শিবাজী কোন কোন কর আদায় করতেন? 

উঃ চৌথ ও সরদেশমুখী। 


55. শিবাজীর অশ্বারোহী বাহিনী কয় ভাগে বিভক্ত ছিল? কী কী? 

উঃ শিলাদার বারগীর এই দুই ভাগে বিভক্ত ছিল।


56. কবে শিবাজী সিংহাসনে বসেন? 

উঃ ১৬৭৪ খ্রীষ্টাব্দে। 


57. শিবাজী কী উপাধি ধারণ করেছিলেন? 

উঃ ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রতিপালক। 


58. ‘জিন্দাপীর’ নামে কে পরিচিত? কেন? 

উঃ অনাড়ম্বর জীবনযাত্রা ও ধর্মের প্রতি নিষ্ঠার কারণে ঔরঙ্গজেব মুসলিমদের কাছে জিন্দাপীর নামে পরিচিত।




মোঘল বংশের রাজাদের তালিকা


বাবর (১৫২৬-৩০)

হুমায়ুন (১৫৩০-৪০, ১৫৫৫-৫৬)

আকবর (১৫৫৬-১৬০৫)

জাহাঙ্গীর (১৬০৫-২৭)

শাহজাহান(১৬২৭-৫৮)

ঔরঙ্গজেব (১৬৫৮-১৭০৭)

প্রথম শাহ আলম (বাহাদুর শাহ) (১৭০৭-১৭১২)

জাহান্দার শাহ (১৭১৩)

ফারুকশিয়র(১৭১৩-১৯)

মহম্মদ শাহ (১৭১৯-৪৮)

আহম্মদ শাহ (১৭৪৮-৫৪)

দ্বিতীয় আলমগীর (১৭৫৪-৫৯)

দ্বিতীয় শাহ আলম (১৭৫৯-১৮০৬)

দ্বিতীয় আকবর শাহ (১৮০৬-৩৭)

দ্বিতীয় বাহাদুর শাহ (১৮৩৭-৫৮)


No comments:

Post a Comment