ব্রিটিশ সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আন্দোলন
1. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ বুদ্ধু ভগত, জয়া ভগত।
2. কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটে?
উঃ ১৮৫৫ খ্রীষ্টাব্দে।
3. আরবি ভাষায় ফরাজী কথার অর্থ কী?
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কতর্ব্য।
4. কত সালে কোল বিদ্রোহ সংঘটিত হয়?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে।
5. ফরাজী আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মৌলবী হাজী শরিয়ৎ উল্লাহ।
6. ওয়াহাবী কথার অর্থ কী?
উঃ নবজাগরণ।
7. ওয়াহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ সৈয়দ আহমদ।
8. বালাকোটের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?
উ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
9. তিতুমীরের প্রকৃত নাম কী?
উঃ মীর নিশার আলি।
10. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
11. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পাণ্ডে।
12. কত সালে ভারত শাসন আইন পাস হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
13. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়?
উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর।
14. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?
উঃ পাহাড়ের প্রান্তদেশ।
15. দুধু মিঞা কে?
উঃ ফরাজী আন্দোলনের নেতা।
16. আব্দুল ওয়াহাব কে?
উঃ ওয়াহাবী আন্দলনের নেতা।
17. বাঁশের কেল্লা কে, কোথায় স্থাপন করেন?
উঃ তিতুমীর তাঁর নারকেল বেড়ে গ্রামে।
18. ইয়ান্দাবুর সন্ধি কত সালে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৮২৬ খ্রীষ্টাব্দে ইংরেজ ও ব্রহ্মদেশের সঙ্গে।
19. গণ্ডামার্কের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮৭৯ খ্রীষ্টাব্দে ইংরেজ ও আফগানিস্থানের মধ্যে।
20. ভারত ও আফগানিস্তানের সীমানার নাম কী?
উঃ ডুরাণ্ড লাইন।
21. রাওয়ালপিণ্ডি’র সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়? এই সন্ধির দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান ঘটে।
22. পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উঃ তিব্বতকে।
23. ‘লাসা’ শব্দের অর্থ কী?
উঃ দেবভূমি।
24. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে।
25. মুণ্ডা বিদ্রোহের নেতা কে?
উঃ বীরসা মুণ্ডা।
26. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে।
27. ইয়ং হাজব্যাণ্ড মিশন কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে।
28. রেল বোর্ড কবে গঠিত হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।
29. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানাভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।
30. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?
উঃ কলকাতার কাছে রিষড়ায়।
31. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।
32. জর্জ অকল্যাণ্ড কে?
উঃ প্রথম পাটকল নির্মাতা।
33. কাউযাসজী নানাভাই দাভর কে?
উঃ প্রথম কাপড়ের কল নির্মাতা।
34. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।
উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।
35. কে কত সালে কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে।
36. ‘যত মত তত পথ’ – উক্তিটির বক্তা কে?
উঃ শ্রীরামকৃষ্ণদেব।
37. ‘পরিব্রাজক’ ও ‘বর্তমান ভারত’ গ্রন্থদুটির রচয়িতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
38. আলিগড় আন্দোলনের প্রবক্তা কে?
উঃ সৈয়দ আহমদ।
39. ‘পলাশীর যুদ্ধ’ কাব্যটির রচয়িতা কে?
উঃ নবীনচন্দ্র সেন।
40. কে কবে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে জগদীশ চন্দ্র বসু।
41. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে?
উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।
42. হান্টার কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
43. র্যালে কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৯০২ খ্রীষ্টাব্দে।
44. স্যডলার কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে।
45. ভারতের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েটের নাম লেখো।
উঃ চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
46. কেশব সেনের দুজন অনুগামীর নাম লেখো।
উঃ শিবনাথ শাস্ত্রী, মহেন্দ্রনাথ বসু।
47. প্রার্থনা সমাজের সবচেয়ে বিখ্যাত দুই নেতার নাম লেখ।
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে।
48. মাইকেল মধুসূদন দত্ত লিখিত দুটি গ্রন্থের নাম লেখো।
উঃ মেঘনাদবধ কাব্য, কৃষ্ণকুমারী নাটক।
49. কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে।
50. জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কে?
উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম।
51. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।
52. জাতীয় কংগ্রের প্রথম অধিবেশন কোথায় হয়?
উঃ বোম্বাই-এ।
53. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
54. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯শে জুলাই।
55. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ই ডিসেম্বর।
56. ‘ডন সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে?
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
57. গণপতি ও শিবাজী উৎসব কে প্রবর্তন করেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।
58. কে, কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪শে মার্চ পি. এন. মিত্র (প্রমথনাথ মিত্র)।
59. ‘দেশবন্ধু’ নামে পরিচিত কে?
উঃ চিত্তরঞ্জন দাশ।
60. ‘ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের’ জনক কে?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।
61. কে, কবে মিত্র মেলা প্রতিষ্ঠা করেন? পরে এর কী নামকরণ হয়?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর। ১৯০৪ খ্রীষ্টাব্দে এর নাম হয় অভিনব ভারত।
62. কে, কবে, কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
63. কার্জন উইলিকে কে কবে হত্যা করেন?
উঃ ১৯০৯ খ্রীষ্টাব্দের ১লা জুলাই মদনলাল ধিংড়া।
64. ভারতীয় বিপ্লববাদের জননী কে?
উঃ মাদাম ভিকাজী রুস্তমজী কামা বা মাদাম কামা।
65. কে কবে কোথায় গদর দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে লালা হরদয়াল সান্ফ্রান্সিস্কো শহরে।
66. ‘গদর’ কথার অর্থ কি?
উঃ বিদ্রোহ।
67. ‘ইণ্ডিয়া লীগ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ।
68. প্রমথনাথ মিত্র কে?
উঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
69. কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪ শে মার্চ পি এন মিত্র (প্রমথনাথ মিত্র)।
70. বাসুদেব বলুবন্ত ফাড়কে কে?
উঃ ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক।
71. কে, কখন মিত্রমেলা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর।
72. বিনায়ক দামোদর সাভারকার কে?
উঃ মিত্র মেলার প্রতিষ্ঠাতা।
73. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।
74. মাদাম কামা কে?
উঃ ভারতীয় বিপ্লববাদের জননী।
75. গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।
76. গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
77. কে, কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি, চিত্তরঞ্জন দাশ।
78. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
79. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে কোথায় অনুষ্ঠিত হয়? এই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে কে যোগদান করেন?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে লণ্ডনে অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজী যোগদান করেন।
80. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।
81. রাওলাট আইন কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
82. সৈফুদ্দিন কিচলু কে?
উঃ পাঞ্জাবের জনপ্রিয় নেতা।
83. জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।
84. কবে কেন রবীন্দ্রনাথ ‘নাইট উপাধি’ ত্যাগ করেছিলেন?
উঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ খ্রীষ্টব্দে নাইট উপাধি ত্যাগ করেন।
85. কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?
উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।
86. খুদা-ই-খিদ্মৎগার’ কথাটির অর্থ কী?
উঃ ঈশ্বরের সেবক।
87. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ মহম্মদ আলি, সৌকত আলি।
88. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।
উঃ মুজ্ফ্ফর আহমেদ, পি. সি. যোশী।
89. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে।
90. কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?
উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।
91. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?
উঃ গান্ধীজীর।
92. কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।
93. সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।
94. নেতাজী ‘আন্দামান’ ও ‘নিকোবর’ দীপপুঞ্জের কী নামকরণ করেন?
উঃ শহীদ ও স্বরাজ।
95. ‘বন্দেমাতরম’ মন্ত্রের রচয়িতা কে?
উঃ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
96. ‘বন্দেমাতরম’ সংগীত কোন গ্রন্থে পাওয়া যায়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসে।
97. কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় কোন কাগজ প্রকাশিত হয়েছিল?
উঃ সংবাদ প্রভাকর।
98. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা দুইখানি কাব্যগ্রন্থের নাম কর
উঃ কর্মদেবী ও কাঞ্চীকাবেরী।
99. নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের নাম কী?
উঃ রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস।
100. ‘জমিদার দর্পণ’ নাটকটির লেখক কে?
উঃ মীর মোশারফ হোসেন।
101. উপেন্দ্রনাথ দাশ রচিত দুইটি নাটকের নাম লেখ।
উঃ শরৎ সরোজিনী ও সুরেন্দ্র বিনোদিনী।
102. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা দুইখানি নাটকের নাম লেখ।
উঃ পুরুবিক্রম ও সরোজিনী।
103. রমেশচন্দ্র দত্তের লেখা দুটি উপন্যাসের নাম লেখ।
উঃ মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা।
104. দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাটকের নাম লেখ।
উঃ সিরাজদৌল্লা ও ছত্রপতি শিবাজী।
105. ‘হীরক চুর্ণ’ নাটকটি কার রচনা?
উঃ অমৃতলাল বসুর।
106. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার শাসনকালে পাশ করা হয়?
উঃ লর্ড নর্থব্রুকের শাসনকালে।
107. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বারকানাথ ঠাকুর।
108. জমিদার সভার প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
109. দি বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ জর্জ টমসন।
110. ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি কোথায় কে প্রতিষ্ঠা করেন?
উঃ উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেন।
111. ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
112. কোন দুটি সমিতি ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যায়?
উঃ জমিদার সভা এবং ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি।
113. ‘সার্বজনিক সভা’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ মহাদেব গোবিন্দ রাণাডে মহারাষ্ট্রের পুণা শহরে।
114. মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ মাদ্রাজ শহরে। প্রাণপুরুষ ছিলেন গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি।
115. ইষ্ট ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন কে কোথায় স্থাপন করেন?
উঃ দাদাভাই নওরোজি লণ্ডনে স্থাপন করেন।
116. প্রাক্ কংগ্রেস যুগের জাতীয় প্রতিষ্ঠানগুলির মধ্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিল? কত সালে এটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
117. কোন বিখ্যাত ভারতীয় নেতাকে সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করা হয়?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
118. ‘ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট’ কে প্রবর্তন করেন?
উঃ গভর্নর জেনারেল লিটন।
119. হিন্দু মেলার উদ্যোক্তা কারা?
উঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।
120. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।
121. ভারতে নীল চাষ প্রথম শুরু হয় কবে?
উঃ ১৭৭৯ খ্রীষ্টাব্দে।
122. কোন আইনে কোম্পানীর একচেটিয়া ব্যবসার লোপ পায়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দের চার্টার আইনে।
123. নীলদর্পণের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল?
উঃ জেমস লং এর নামে।
124. ‘বাংলার নানা সাহেব’ কাকে বলা হয়?
উঃ নড়াইলের জমিদার রামরতন মল্লিককে।
125. কত খ্রীষ্টাব্দে বঙ্গীয় নীল কমিশন বসে?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
126. দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উঃ ভাইসরয় লিটন।
127. কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।
128. কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী?
উঃ বদরুদ্দিন তায়েবজী।
129. ডেকান রায়ট কবে সংঘটিত হয়?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।
130. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকর হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।
131. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
132. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
133. বঙ্গভঙ্গের পর প্রথম কে পূর্ব-ভারতের গভর্নর হন?
উঃ ব্রমফিল্ড ফুলার।
134. ফেডারেশান হলের ভিত্তি কবে স্থাপিত হয়েছিল?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।
135. ফেডারেশান হল এর সভায় পৌরহিত্য কে করেন?
উঃ আনন্দমোহন বসু।
136. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
137. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালের ১৪ই আগস্ট।
138. জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
উঃ শ্রী অরবিন্দ ঘোষ।
139. স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি কারখানার নাম লেখ।
উঃ বেঙ্গল কেমিক্যাল্স্।
140. কোন সালে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দলের মধ্যে বিচ্ছেদ ঘটে?
উঃ ১৯০৭ সালে।
141. ‘গণপতি উৎসব’ কে জনপ্রিয় করে তোলেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।
142. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।
143. অরবিন্দ ঘোষ কোন ইংরেজি পত্রিকার সম্পাদনা করেন?
উঃ বন্দেমাতরম পত্রিকার।
144. নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রবর্তক কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
145. বাল গঙ্গাধর তিলক কোন কোন পত্রিকা সম্পাদনা করেন?
উঃ মারাঠা এবং কেশরী।
146. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – এই উক্তিটি কার?
উঃ বাল গঙ্গাধর তিলকের উক্তি।
147. ‘ভবানী মন্দির’ গ্রন্থটির লেখক কে?
উঃ অরবিন্দ ঘোষে।
148. বিপিনচন্দ্র পাল সম্পাদিত দুটি পত্রিকার নাম কর।
উঃ পরিদর্শক ও ট্রিবিউন।
149. ‘নিউ ইণ্ডিয়া’ পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ বিপিনচন্দ্র পাল।
150. লালা লাজপৎ রায়ের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ ইয়ং ইণ্ডিয়া এবং ইংল্যাণ্ডস ডেট টু ইণ্ডিয়া।
151. কোন মামলায় অরবিন্দ ঘোষ সরকার কর্তৃক অভিযুক্ত হন?
উঃ আলিপুর বোমার মামলায়।
152. ‘ভারত আত্মা’ কার লেখা?
উঃ বিপিনচন্দ্র পালের লেখা।
153. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।
154. ‘অভিনব ভারত’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকার, মহারাষ্ট্রে।
155. ‘বাল সমাজ’ এবং ‘আর্য বান্ধব সমাজ’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মহারাষ্ট্রে।
156. বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর?
উঃ অনুশীলন সমিতি।
157. অরবিন্দ ঘোষ কার কাছে বিপ্লববাদের দীক্ষা নেন?
উঃ পুণার ঠাকুর সাহেব নামক বিপ্লবীর কাছে।
158. ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত।
159. কোন বিল্পবী গোষ্ঠী ‘যুগান্তর’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
উঃ যুগান্তর গোষ্ঠী।
160. কারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন?
উঃ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী।
161. পাঞ্জাবের কোথায় কবে প্রথম বিল্পবী গুপ্ত সমিতি স্থাপিত হয়?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সাহারানপুরে।
162. কে প্রথম পাঞ্জাবে ‘গুপ্ত সমিতি’ স্থাপন করেন?
উঃ প্রবাসী বাঙালী জে. এম. চট্টোপাধ্যায়।
163. বঙ্গভঙ্গ কখন রদ হয়?
উঃ ১৯১১ সালে।
164. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?
উঃ লর্ড হার্ডিঞ্জ।
165. মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
166. ‘বাঘা যতীন’ কার নাম?
উঃ যতীন্দ্রনাথ মুখপাধ্যায়ের।
167. ‘বার্লিন কমিটি’ কারা কোথায় গঠন করেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজা মহেন্দ্র প্রতাপ, বরকতুল্লা প্রমুখ জার্মানীতে বার্লিন কমিটি গঠন করেন।
168. ‘কোমাগাতামারু’ কী?
উঃ একটি জাপানী জাহাজ।
169. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে।
170. মণ্টেগু-চেমর্স ফোর্ড শাসন সংস্কার কত খ্রীষ্টাব্দে ঘোষিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
171. প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয়?
উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দে।
172. হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন।
173. ভারতীয় হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।
174. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খীষ্টাব্দের ২রা অক্টোবর।
175. দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।
176. ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মহাত্মা গান্ধী।
177. মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ বিহারের চম্পারণ জেলায়।
178. রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
179. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।
180. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
181. ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?
উঃ মহাত্মা গান্ধী।
182. খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?
উঃ মওলানা মোহাম্মদ আলি, মওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।
183. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।
184. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
উঃ চৌরিচৌরার ঘটনায়।
185. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।
186. কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন রচিত হয়?
উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন অনুসারে।
187. সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?
উঃ সাত জন।
188. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।
189. লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
190. ত্রিবর্ণ পতাকা কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ কংগ্রেসের লাহোর অধিবেশনে।
191. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
192. আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
193. চৌদ্দ দফা প্রস্তাব কার ছিল? এই প্রস্তাব প্রথম কবে এবং কোথায় উত্থাপিত এবং গৃহীত হয়?
উঃ মহম্মদ আলি জিন্নার। ১৯২৯ খ্রীষ্টাব্দে দিল্লীতে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে।
194. ‘I have burnt my boats’ - কার উক্তি?
উঃ মহাত্মা গান্ধীর।
195. গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ।
196. আইন অমান্য আন্দোলন প্রথম কবে স্থগিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
197. গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
198. প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ ই নভেম্বর।
199. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?
উঃ র্যাসমে ম্যাকডোনাল্ড।
200. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট।
201. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।
202. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।
203. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দের ৩০শে ডিসেম্বর।
204. জিন্নার চৌদ্দ দফা দাবী কবে প্রচারিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
205. মহম্মদ ইকবাল কে?
উঃ উর্দু কবি ও দার্শনিক।
206. ভারতের অভ্যন্তরে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের কথা কে প্রথম বলেন?
উঃ উর্দু কবি মহম্মদ ইকবাল।
207. ‘Now or Never’ পুস্তিকাটি কারা প্রচার করেন?
উঃ চৌধুরী রহমত আলী ও তাঁর তিন সহযোগীর রচনা।
208. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
209. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?
উঃ উত্তরপ্রদেশের আর্য সমাজের নেতা।
210. ‘পাকিস্তান’ কথাটি প্রথম কোথায় ব্যবহৃত হয়?
উঃ ‘Now or Never’ পুস্তিকায় ১৯৩৩ খ্রীষ্টাব্দে।
211. রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯২৭ সালের নভেম্বর মাসে।
212. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?
উঃ ১৯২০ সালের ৩০শে অক্টোবর।
213. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?
উঃ বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।
214. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
215. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?
উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আহমেদ।
216. All India Preasants’ and Workers’ Parties-এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?
উঃ ১৯২৮ সালে কলকাতায়।
217. বিশ্বব্যাপী মন্দা কবে দেখা গিয়েছিল?
উঃ ১৯২৯-৩০ খ্রীষ্টাব্দে।
218. ‘মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
219. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।
220. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
221. ১৯৩৫–এর ভারত শাসন আইনকে ‘দাসত্বের নতুন অধ্যায়’ কে বলেছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
222. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৬ সালে।
223. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন. জি. রঙ্গ।
224. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।
225. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।
226. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?
উঃ গান্ধীজী।
227. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ।
228. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?
উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।
229. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।
230. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো।
231. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ তোজো।
232. লাহোর প্রস্তাবটির পরিকল্পনা কে করেছিলেন?
উঃ মহম্মদ আলী জিন্নাহ।
233. ‘দি গ্রেট ক্যালকাটা কিলিং’ কাকে বলা হয়?
উঃ ১৯৪৬ খ্রীষ্টব্দের কলকাতার আগস্ট মাসের সাম্প্রদায়িক দাঙ্গাকে।
234. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউণ্ট ব্যাটেন।
235. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
236. ভারতের নতুন সংবিধান রচনা করে কোন সংস্থা?
উঃ গণপরিষদ।
237. গণপরিষদ কবে চুড়ান্তভাবে নতুন সংবিধান অনুমোদন করে?
উঃ ১৯৪৯ সালের ২৬শে জানুয়ারী।
238. নতুন সংবিধান কবে থেকে কার্যকর হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।
239. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।
240. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
241. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ সচ্চিদানন্দ সিন্হা।
242. ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়?
উঃ ২৬শে জানুয়ারী।
243. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
244. ভারত কবে স্বাধীন হয়?
উঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।
245. ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ডঃ বি. আর. আম্বেদকর।
246. ভারতের জাতীয় সঙ্গীত কী এবং কে রচনা করেন?
উঃ জাতীয় সঙ্গীত হল –‘জনগণমন অধিনায়ক জয় হে’। রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

No comments:
Post a Comment