২৩ এ অক্টোবর রবিবার রাত ১২টা ৭ মিনিটে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রচনা করল নতুন ইতিহাস। ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করল ভারত। এটা হল ইসরোর সবথেকে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ। ৩৬টি স্যাটেলাইট নিয়ে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট। ইসরো-র তরফে জানানো হয়েছে LVM3-M2/OneWeb -এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে।
সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিওসিনক্রোনাস লঞ্চ ভেইকেল (GSLV Mk-III) এর নতুন সংস্করণ লঞ্চ ভেহিকেল মার্ক-৩ উৎক্ষেপণ করা হয়। জিএসএলভি এলভিএম ৩ এর ১০ টন ওজনের পেলোড ক্ষমতা থাকলেও রকেটটি ৬ টন দিয়ে উৎক্ষেপণ করা হয়। এটি এলভিএম-৩-এর প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ। ওয়ানওয়েব এবং নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের (NSIL) মধ্যে একটি চুক্তিতেই লঞ্চ হল এই মিশন।

No comments:
Post a Comment