Sunday, November 27, 2022

ISRO launched Oceansat 3 Satelite





আরো একবার ইতিহাস করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট -  (EOS-06) এবং আটটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করল। গতকাল ১১:৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রী হরি কোঠার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C54) থেকে  ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে ওসিয়ানস্যাট ৩ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

EOS-6 হল ওশানস্যাট সিরিজের স্যাটেলাইটের তৃতীয় প্রজন্মের উপগ্রহ।
ইসরো এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করছে Oceansat-2 মহাকাশযানের পরিসেবাগুলিকে বর্ধিত পেলোড স্পেসিফিকেশনের পাশাপাশি প্রয়োগের ক্ষেত্রেও ধারাবাহিকতা প্রদানের জন্য।

আটটি ন্যানো স্যাটেলাইটের মধ্যে রয়েছে: ভুটানের একটি ISRO ন্যানো স্যাটেলাইট-2 (INS-2B), আনন্দ, অ্যাস্ট্রোকাস্ট (চারটি উপগ্রহ), এবং দুটি থাইবোল্ট স্যাটেলাইট।

No comments:

Post a Comment