কে এগিয়ে পাকিস্তান না ইংল্যান্ড
আগামী 13ই নভেম্বর দুপুর 1টা। 30 মিনিটে শুরু হতে চলেছে 2022 এর T20 বিশ্বকাপ ক্রকেটের অন্তিম বা ফাইনাল ম্যাচ। ম্যাচটি সংঘটিত হবে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ অনষ্ঠিত হচ্ছে। 9 ই নভেম্বর প্রথম সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে এবং 10ই নভম্বর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। 16 ই অক্টোবর থেকে শুরু হয়েছিল 12টি দলের মধ্যে গ্রুপ লীগের ম্যাচ। 12টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ 1 এর প্রতিযোগী দেশ ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা। গ্রুপ 2 এর প্রতিযোগী দেশ ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডে, দক্ষিণ আফ্রিকা। গ্রুপ 1 থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এবং গ্রুপ 2 থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। পাকিস্তান তার সর্ব শক্তি দিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে অন্যদিকে ইংল্যান্ড খুব সহজে ভারতকে 10 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। বোলিং ব্যাটিং ফিল্ডিং কোন কিছুতে ভারতীয় ক্রিকেটাররা তাদের যোগ্যতা দেখাতে পারিনি।
তবে 13 ই নভম্বরের ফাইনাল ম্যাচে কোন দল এগিয়ে সেটা বলা খুব কঠিন। কারণ পাকিস্তান দলের বর্তমান পাররম্যান্স খুব ভালো অন্য দিকে ইংল্যান্ড দল ভারতের মত শক্তিশালী দলকে অবহেলায় হারিয়েছে। তাছাড়া বর্তমান ইংল্যান্ড দলের অনেক খেলোয়াড়ের বিশ্বকাপ ফাইনাল খেলার অভজ্ঞতা আছে। তারা 2019 এর বিশ্বকাপ চাম্পিয়ান ছিল। তবে প্রথমে ব্যাট করে 190 রান করতে পারলে নতুবা কোন দলকে 170 এর মধ্যে বেধে রাখতে পারলে জয়ের একটা আশা থাকতে পারে উভয় দলের কাছে।

No comments:
Post a Comment