পরিবেশের বিপর্যয়
1. প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে?
উঃ যেসকল দুর্ঘটনা প্রাকৃতিকভাবে ঘটে এবং প্রকৃতি ও সভ্যতার সমূহ ক্ষতি ঘটায় তাকে প্রাকৃতিক বিপর্যয় বলে।
2. মনুষ্যসৃষ্ট কয়েকটি পরিবেশ বিপর্যয়ের নাম কর।
উঃ পারমাণবিক বিস্ফোরণ, কীটনাশক দুর্ঘটনা ইত্যাদি।
3. পরিবেশীয় ডিজাস্টার কাকে বলে?
উঃ যে সকল প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয় তাকে পরিবেশীয় ডিজাস্টার বলে।
4. একটি জৈব পরিবেশীয় বিপর্যয়ের নাম লেখ।
উঃ ইউট্রোফিকেশন।
5. নিরক্ষীয় সাইক্লোন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কী কী নাম ডাকা হয়?
উঃ দক্ষিণ আমেরিকায় হ্যারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন, অস্টেলিয়ায় উইলি এবং ভারত, বাংলাদেশে সাইক্লোন।
6. ধ্বস কাকে বলে?
উঃ পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে পাথরের চাঁই, শিলাচূর্ণ, মাটি এবং অন্যান্য আলগা পদার্থের হঠাৎ নেমে আসা বা খসে পড়ার ঘটনাকে ঢাল বলে।
7. ধ্বস নিয়ন্ত্রনের দুটি উপায় লেখ।
উঃ যেখানে সেখানে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট তৈরি না করা।
বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, সেতু নির্মাণ করার আগে ওই এলাকার মাটি, পাথর ইত্যাদি কতটা চাপ সহ্য করতে পারে তা পরীক্ষা করা।
8. ভারতের ধ্বসপ্রবণ এলাকাগুলির নাম লেখ।
উঃ দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটক, শিলং, নৈনিতাল, উত্তর কাশী।
9. ভূমিকম্প কাকে বলে?
উঃ প্রাকৃতিক অথবা মনুষ্যসৃষ্ট কারণে পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে।
10. কতকগুলি ভূমিকম্পনপ্রবণ এলাকার নাম লেখ।
উঃ জাপান, চিন, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, ফিলিপাইনস দ্বীপপুঞ্জ।
11. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প মাপা হয়?
উঃ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে।
12. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
উঃ রিখটার স্কেল।
13. ভূমিক্ষয় কাকে বলে?
উঃ নদী, বৃষ্টির জল, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক কারণে এবং চাষবাস, বৃক্ষছেদন, পশুপালন ইত্যাদির কারণে যদি মাটি একস্থান থেকে অন্যস্থানে সরে যায় তবে তাকে ভুমিক্ষয় বলে।
14. ভূমিক্ষয় কয় প্রকার ও কী কী?
উঃ ভূমিক্ষয় তিন প্রকার। যথা – শিট ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয় ও নালি ভূমিক্ষয়।
15. শিট ভূমিক্ষয় কাকে বলে?
উঃ বৃষ্টির জলে ভূমির ধার বরাবর জমির উপরের পাতলা মাটির আস্তরণ যদি চাদরের মত সরে যায় তবে তাকে শিট ভূমিক্ষয় বলে।
16. রিল ভূমিক্ষয় কাকে বলে?
উঃ মাটির উপর বর্ষার জলে সরু সরু অগভীর গর্ত তৈরি হলে সেই খাদ বরাবর মাটি ধুয়ে গেলে তাকে রিল ভূমিক্ষয় বলে।
17. নালি ভূমিক্ষয় কাকে বলে?
উঃ রিল গুলি গভীর ও আরও লম্বা হয়ে নালি তৈরি করলে এবং ঐ নালি বরাবর বৃষ্টির জল মাটি ধুয়ে দিলে তাকে নালি ভূমিক্ষয় বলে।
18. ভূমিক্ষয় নিয়ন্ত্রনের দুটি উপায় লেখ।
উঃ স্থানান্তর কৃষি বন্ধ করা ও বৃক্ষ রোপন করা।
19. ভারতের দুটি অঞ্চলের উদাহরণ দাও যেখানে ভূমিক্ষয় বেশি হয়?
উঃ হিমালয়ের পার্বত্য অঞ্চল, উপকূল অঞ্চল, ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভুমি।
20. খরা কাকে বলে?
উঃ স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি না হলে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে।
21. প্রকট খরা কাকে বলে?
উঃ যখন বৃষ্টিপাতের পরিমাণ মোট স্বাভাবিক বৃষ্টিপাতের ৫০% কম হয় তখন তাকে প্রকট খরা বলে।
22. ভারতের খরাপ্রবণ অঞ্চল কোনগুলি?
উঃ ভারতের ৬৭ টি জেলাকে খরা প্রবণ বলে ঘোষণা করা হয়েছে। এই জেলাগুলি আছে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ।
23. খরা নিয়ন্ত্রণের প্রধান উপায়গুলি কী?
উঃ কৃত্রিম বনাঞ্চল সৃষ্টি করা, কৃত্রিম জলাশয়ের নির্মাণ ও ভূ-নিমস্থ জলের পরিমাণ বৃদ্ধি করা।
24. মরুকরণ বা ডেজার্টিফিকেশন কাকে বলে?
উঃ ধারাবাহিকভাবে মরভূমির আয়তন বৃদ্ধিকে মরুকরণ বলে।
25. মরুভূমি সম্প্রসারণের দুটি কারণ লেখ।
উঃ অবাধ পশুচারণ, যথেচ্ছভাবে বৃক্ষ ছেদন ও অবৈজ্ঞানিক প্রথায় চাষ আবাদ।
26. বন্যা কাকে বলে?
উঃ নদী তার দুকূল ছাপিয়ে যখন চারপাশকে জলমগ্ন করে দেয় তাকে বন্যা বলে।
27. বন্যার প্রধান মনুষ্যজনিত কারণ কী?
উঃ অরণ্যধ্বংস ও অত্যধিক হারে ভূমিকর্ষণ।
28. ভারতের কোথায় কোথায় সবচেয়ে বেশী বন্যা হয়?
উঃ আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ প্রভৃতি।
29. সাইক্লোন ঘূর্ণবাত কাকে বলে?
উঃ কোন জায়গায় বায়ুর চাপ কমার ফলে নিম্নচাপের কেন্দ্রে দিকে ছুটে আসা ঘূর্ণির মত বায়ুপ্রবাহকে সাইক্লন বা ঘূর্ণবাত বলে।
30. পৃথিবীর কোথায় কোথায় ঘূর্ণবাত বেশি হয়?
উঃ ভারত, বাংলাদেশ, চিন, জাপান, ফিলিপাইন প্রভৃতি দেশে।
31. হ্যারিকেন কী?
উঃ ওয়েস্টিণ্ডিজের ঘূর্ণবাতের প্রচলিত নাম হ্যারিকেন।
32. টাইফুন কী?
উঃ চীন ও জাপানে ঘূর্ণবাতের স্থানীয় নাম টর্নেডো।
33. টরনেডো কী?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘূর্ণবাতের নাম টর্নেডো।
34. গাড়ির ধোঁয়ায় থাকা দুটি বায়ুদূষকের নাম লেখ।
উঃ নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ড্রাই অক্সাইড।
35. প্রকৃতির বৃক্ক কাকে বলে?
উঃ জলাভূমিকে।
36. আমাদের দেশে প্রথম কবে কীটনাশক আইন চালু হয়?
উঃ ১৯৬৮ সালে।
37. সালফার ডাই অক্সাইড-এর অভাবে গাছের কী ক্ষতি হয়?
উঃ গাছের পাতা হলুদ হয়ে যায় ও বৃদ্ধি ব্যাহত হয়।
38. PAN মানুষের কী ক্ষতি করে?
উঃ চোখ জ্বালা করে ও ক্যান্সার রোগ সৃষ্টি হয়।
39. COD কী?
উঃ জলে উপস্থির বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের সম্পূর্ণ জারণের জন্য যে অক্সিজেনের চাহিদা দেখা দেয় তাকে COD বোলে।
40. শব্দদূষণের ফলে সৃষ্ট কতকগুলি রোগের নাম লেখ।
উঃ অনিদ্রা, হৃদরোগ, পেপটিক আলসার, সাইকোসিস।
41. ভূমিকম্পের তীব্রতা প্রথম যে অঞ্চলে অনুভূত হয় তার নাম কী?
উঃ এপিসেণ্টার।
42. ভূ-নিম্নস্থ অঞ্চলে মোট কটি মূখ্য প্লেট আছে?
উঃ ৬ টি।
43. ভূ-নিম্নস্থ অঞ্চলে মোট কটি গৌণ প্লেট আছে?
উঃ ২০ টি।
44. গুজরাটের মহাভূমিকম্প কবে হয়?
উঃ ২০০১ সালে।
45. ভূপালের গ্যাস দূর্ঘটনা কবে হয়?
উঃ ১৯৮৪ সালে।
46. ভূপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কী ছিল?
উঃ MIC (মিথাইল আইসোসায়ানেট) গ্যাস ।
47. জাপানে মিনামাটা বিপর্যয় কীজন্য ঘটে?
উঃ পারদ সংক্রামিত মাছ খাওয়ার ফলে।
48. জাপানে কত সালে পারমাণবিক বিস্ফোরণ ঘটে?
উঃ. ১৯৪৫ সালে।
49. চের্নোবিল দুর্ঘটনা কত সালে ঘটে?
উঃ ১৯৮৬ সালে।
50. চের্নোবিল দুর্ঘটনা কোথায় ঘটে?
উঃ রাশিয়ায়।
51. ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানীর নাম কী?
উঃ ইউনিয়ন কার্বাইড।
52. ওজোন স্তরকে ধ্বংস্কারী মনুষ্য উৎপাদিত গ্যাসের নাম কী?
উঃ ক্লোরো ফ্লুরো কার্বন।
53. ১৯৬৭ সালে ভারতের কয়নার ভূমিকম্প কী জন্য হয়?
উঃ কয়নার জলাধার তৈরীর জন্য।
54. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের কে নেতৃত্ব প্রদান করে?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
55. সোনিক বুম কী?
উঃ সুপার সোনিক এয়ারক্রাফটের শব্দ যে শক্ ওয়েভ তৈরি করে এবং যা প্রচণ্ড শব্দ ঘাতের সৃষ্টি করে তাকে সোনিক বুম বলে।

No comments:
Post a Comment