Header Ads

Environmental Science Chapter: 6



পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও জনসংখ্যা



1. সংরক্ষণের সংজ্ঞা লেখ। 

উঃ যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে পরিবেশের অনুকূল অবস্থা তৈরী করে উদ্ভিদ প্রাণী ও অন্যান্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করা যায় এবং প্রাকৃতিক পরিবেশে তাদের আবার ফিরিয়ে দেওয়া যায় তাকে সংরক্ষণ বলে। 

2. বন্যপ্রাণী সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ কর। 

উঃ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক পরিবেশে খাদ্যশৃঙ্খল অটুট রাখা। 

3. পৃথিবী থেকে লুপ্ত হওয়া কয়েকটি প্রাণীর নাম লেখ। 

উঃ ডোডো পাখি, মেছো কুমীর, তুষার চিতা ইত্যাদি। 

4. ভারতের দুটি কুমীর প্রকল্পের নাম লেখ। 

উঃ পশ্চিমবঙ্গের সুন্দরবনের লোথিয়ান দ্বীপ ও উড়িষ্যার টিকের পাড়া। 

5. অভয়ারণ্য কাকে বলে? 

উঃ যেসব সংরক্ষিত বনভূমিতে কিছু বিশেষ ধরণের প্রাণী ও উদ্ভিদ বাস করে তাকে অভয়ারণ্য বলে। 

6. ভারতে মোট কয়টি অভয়ারণ্য আছে? 

উঃ ৪২১ টি। 

7. পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? 

উঃ আমেরিকার ইয়োলোস্টোন ন্যাশানাল পার্ক (১৮৭২ সাল)। 

8. ওল্ড ফেথফুল কী? 

উঃ আমেরিকার একটি সবিরাম উষ্ণ প্রসবন। 

9. ব্যাঘ্র প্রকল্প বলতে কী বোঝ? 

উঃ স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার যে পরিকল্পনা তাকে ব্যাঘ্রপ্রকল্প বলে। 

10. Animal in Danger বইটি কার লেখা? 

উঃ বিজ্ঞানী জন স্পার্কাস এর (১৯৭১) লেখা। 

11. বনভূমি সংরক্ষণ বলতে কী বোঝ? 

উঃ মানুষের যে দূরদর্শী কল্যাণকর কাজের মাধ্যমে অরণ্যকে সুরক্ষিত রাখা যায়, বনভূমি সৃজন করা যায়, পরিবেশকে সুস্থিত করা যায় বন্যজীবজন্তুর আবাস নিরাপদ রাখা যায় সেই জনমুখী কাজকে বনভূমি সংরক্ষণ বলে। 

12. ‘Agenda 21’ বা একুশ দফা কর্মসূচী কী? 

উঃ ১৯৯২ সালে ৩-১৪ ই জুন রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত এবং বসুন্ধরা সম্মেলনে গৃহীত ২১ দফা কর্মসূচীকে এজেণ্ডা ২১ বলে। 

13. কতকগুলি পরিবেশ আন্দোলনের নাম লেখ? 

উঃ চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেণ্ট ভ্যালি আন্দোলন, গ্রীন পিস আন্দোলন প্রভৃতি। 

14. চিপকো আন্দোলন কবে কোথায় হয়? 

উঃ ১৯৭৩ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশের গাড়োয়াল প্রদেশের মণ্ডল গ্রামে গাছকাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে, যা চিপকো আন্দোলন নামে খ্যাত। 

15. চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখ। 

উঃ সুন্দর লাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট। 

16. চিপকো আন্দোলন কারা, কীভাবে করে? 

উঃ হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘ দিন ধরে চলে আসছিল, এর ফলে ঐ অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, ৯৭৩ সাল নাগাদ গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলি জড়িয়ে ধরে, ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়। 

17. নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় ও কেন হয়?

উঃ গুজরাট ও মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে নর্মদা প্রকল্পের কাজ হাতে নেওয়া হয় কিন্তু পরিবেশবাদীরা মনে করেন যে এই প্রকল্প রূপায়িত হলে ৯২ টি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হবে, ২৯৪ টি গ্রাম আংশিক জলমগ্ন হবে এবং প্রায় তিন লক্ষের মত মানুষ কর্মহীন ও গৃহহীন হবে। তাই মেধা পাটকারের নেতৃত্বে নর্মদা প্রকল্প রূপায়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়, যা নর্মদা বাঁচাও আন্দোলন নামে খ্যাত। 

18. গ্রীন পিস আন্দোলন কী? 

উঃ ১৯৭১ সালে নেদারল্যাণ্ড আমস্ট্রারদামে পরিবেশ সুরক্ষা উদ্দেশ্যে একটি আন্তঃর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়। এই সংস্থাটি গ্রীন পিস নামে খ্যাত বং এদের আন্দোলন গ্রীনপিস আন্দোলন নামে খ্যাত। 

19. স্টকহোম আন্দোলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়? 

উঃ ১৯৭২ সালে ৫–১৬ই জুন সুইডেনের স্টক হোম শহরে রাষ্ট্রসঙ্ঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

20. পৃথিবীর কয়টি দেশ স্টকহোম সম্মেলনে অংশগ্রহণ করেছিল? 

উঃ ১১৩ টি দেশ। 

21. বসুন্ধরা সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সালে ৩–১৪ই জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়।


পরিবেশ ও জনস্বাস্থ্য

1. ব্যাকটিরিয়া জনিত দুটি রোগের নাম লেখ। 

উঃ কলেরা, আন্ত্রিক। 

2. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখ। 

উঃ আমাশয়, ম্যালেরিয়া। 

3. ভাইরাস ঘটিত দুটি রোগের নাম লেখ। 

উঃ জলবসন্ত, পীতজ্বর। 

4. দরিদ্র জনগণের মধ্যে কোন কোন রোগের প্রকোপ বেশি? 

উঃ কলেরা, হেপাটাইটিস, কুষ্ঠ, ম্যালেরিয়া, টাইফ্রয়েড ইত্যাদি। 

5. পরিবেশ আইন কাকে বলে? 

উঃ পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তাকে পরিবেশ আইন বলে। 

6. জলদূষণ নিবারণ আইনের দুটি উদ্দেশ্য লেখ। 

উঃ জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ও জলের গুণগত মান বজায় রাখা। 

7. সেস-এর আওতাভুক্ত দুটি শিল্পের উল্লেখ কর।

উঃ সিমেন্ট শিল্প, কাগজ শিল্প। 

8. ভূমিদূষণ নিবারণের উদ্দেশ্যে প্রণীত দুটি আইন লেখ। 

উঃ কীটনাশক আইন ১৯৬৮, বিস্ফোরক দ্রব্য আইন – ১৯৮৪। 

9. Silent Zone কাকে বলে? 

উঃ হসপিটাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যের এলাকাকে সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল বলে। এই অঞ্চলে গাড়ীর হর্ণ, মাইক বাজানো ও বাজি ফাটানো যায় না। 

10. ফুড পয়েজনিং কিসের দ্বারা ঘটে? 

উঃ এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দূষিত ও বাসী খাবার খেলে এটি বেশি হয়। 

11. দুটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ? 

উঃ ম্যালেরিয়া, আমাশয় প্রভৃতি। 

12. এনডেমিক অবস্থা ও মহামারী কাকে বলে? 

উঃ প্রকৃতিতে বেশিরভাগ রোগই একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে। কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এনডেমিক অবস্থা বলে। 

হোস্টের ঘনত্ব ও সংস্রব যখন বৃদ্ধি পায় এই রোগ হঠাৎ বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ে তখন সেই অবস্থাকে মহামারী বলে। 

13. DDT এর পুরো নাম কী? 

উঃ ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাইক্লোরো ইথেন।

14. দূষিত পানীয় জল দ্বারা কি কি রোগের বিস্তার ঘটে? 

উঃ টাইফয়েড, কলেরা, আন্ত্রিক প্রভৃতি। 

15. সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কী কী? 

উঃ পরিস্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, টীকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্যপদার্থের যথাযথ নিষ্কাশন। 

16. পাখীর দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কী? 

উঃ আর্বোভাইরাস। 

17. মৃত্তিকায় বিস্তারলাভ ঘটে এমন রোগজীবানুর নাম কী? 

উঃ টিটেনাশ, অ্যানথ্রাক্স প্রভৃতি। 

18. ভেক্টর কাকে বলে? 

উঃ যখন কোন প্রাণী কোন রোগজীবাণু বহন করে তখন তাকে ভেক্টর বলে। 

19. দুটি বায়ুবাহিত রোগের নাম লেখ। 

উঃ জলবসন্ত, ইলফ্লুয়েঞ্জা প্রভৃতি। 

20. উকুন দ্বারা যে রোগের বিস্তার ঘটে তার নাম কী? 

উঃ এপিডেমিক টাইফাস। 

21. কোন মাছি কালাজ্বরের বিস্তার ঘটায়? 

উঃ স্যাণ্ড ফ্লাই। 

22. বায়ুবাহিত রোগ নিয়ন্ত্রণের সহজ পথ কী? 

উঃ ভীড় বা জমায়েত পরিহার করা ও হাসপাতাল ও নার্সিংহোমগুলি ভালমত নির্জীব করা। 

23. কোন কোন রোগ প্রতিরোধে টীকা প্রদান করা হয়? 

উঃ ডিপথেরিয়া, পোলিওমাইলিটিস, টিটেনাস, হুপিং কাশি প্রভৃতি। 

24. মানুষের দেহে পরোক্ষ ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে সঞ্চার করা হয়? 

উঃ ইম্যুনোগ্লোবুলিন ইঞ্জেক্সন করে। 

25. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবানুর নাম কী? 

উঃ প্লাসমোডিয়াম ভ্যাইভ্যাক্স। 

26. ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ঔষুধ প্রয়োগ করা হয়? 

উঃ ক্লোরোকুইন, প্যারাকুইন, ম্যালাকুইন প্রভৃতি। 

27. মশার লার্ভা ভক্ষণকারী মাছের নাম কী? 

উঃ গাম্বুসিয়া, তেলাপিয়া প্রভৃতি। 

28. যক্ষা রোগের পরজীবীর নাম কী? 

উঃ মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্যুলোসিস। 

29. কোন ধরণের শ্রমিকদের ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি? 

উঃ কোক তৈরীর কারখানা ও তৈল শোধনাগারে কর্মরত শ্রমিকদের। 

30. কলেরা রোগের পরজীবীর নাম কী? 

উঃ ভিব্রিও কলেরি। 

31. প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী? 

উঃ ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস ও টীকাকরণ। 

32. ব্যাগাসোসিস রোগ কাদের দেখা যায়? 

উঃ চিনি মিলে কর্মরত শ্রমিকদের এই রোগ দেখা যায়। 

33. একটি প্রটোজোয়া ঘটিত রোগের নাম লেখ? 

উঃ আমাশয়। 

34. পাখীর দ্বারা বিস্তারলাভ করে এরকম একটি রোগের নাম লেখ। 

উঃ অরনিথোসিস। 

35. AIDS এর পুরো নাম কী? 

উঃ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।

36. কুকুরের কামড়ে কোন রোগ সংক্রামিত হয়? 

উঃ রেবিস ভাইরাস। 

37. উকুন দ্বারা প্রসারিত রোগের নাম কী? 

উঃ এপিডেমিক টাইফাস। 

38. ভারত সরকারের টীকা প্রদানের কার্যক্রমের নাম কী? 

উঃ এক্সপাণ্ডেড প্রোগ্রাম অন ইম্যুনাইজেসন। 

39. ব্যাগাসোসিস রোগ প্রধানত কী থেকে হয়? 

উঃ আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে। 

40. সিসিকোসিস রোগ সাধারণত কাদের হয়? 

উঃ খনি এলাকায় কর্মরত শ্রমিকদের। 

41. বিজিনোসিসি রোগ সাধারণত কাদের হয়? 

উঃ বস্ত্র শিল্পের শ্রমিকদের। 

42. প্লাসমোডিয়াম ভাইভক্সের অযৌন জনন কোথায় দেখা যায়? 

উঃ মানুষের দেহে। 

43. প্লাসমোডিয়াম ভাইভক্সের যৌন জনন কোথায় দেখা যায়? 

উঃ মশার মধ্যে। 

44. দিনের বেলায় যে মশারা কামড়ায় তারা সাধারণত কোন প্রজাতির? 

উঃ এডিস প্রজাতির। 

45. মশা নিধনে যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয় তার নাম কী? 

উঃ ব্যাসিলাস থুরিজিয়েন্সিস। 

46. স্যাণ্ডফ্লাই বাহিত রোগের নাম কী? 

উঃ কালাজ্বর। 

47. স্লিপিং সিকনেশ রোগ কে ছড়ায়? 

উঃ সেটসি মাছি। 

48. যে রোগে মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় তার নাম কী? 

উঃ এডস্‌(AIDS) রোগে। 

49. ব্রঙ্কাইটিস অ্যাজমা প্রভৃতি রোগসৃষ্টির মূল কারণ কী? 

উঃ বায়ুদূষণ।

No comments

Powered by Blogger.