History of Modern India
কোম্পানীর শাসনকাল
1. নাদির শাহ কবে ভারত আক্রমণ করে?
উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।
2. ভূপালের যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উঃ ১৭৩৮ খ্রীষ্টাব্দে।
3. উদগীরের যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উঃ ১৭৬০ খ্রীষ্টাব্দে।
4. ভাস্কো-ডা-গামা কবে, ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হয়?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দে, কালিকট বন্দরে।
5. টমাস রো কোন মোঘল সম্রাটের দরবারে এসে হাজির হয়েছিল?
উঃ জাহাঙ্গীরের।
6. আই-লা-স্যাপেলের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ ১৭৪৮ খ্রীষ্টাব্দে।
7. ফরাসীরা কোথায়, কবে তাদের প্রথম কুঠি স্থাপন করে?
উঃ ১৬৬৮ খ্রীষ্টাব্দে সুরাটে।
8. বন্দীবাসের যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দে। ইংরেজ ও ফরাসীদের মধ্যে।
9. আলিনগরের সন্ধি কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে সিরাজউদৌল্লা ও ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মধ্যে।
10. পলাশীর যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দের ২৩ শে জুন সিরাজউদৌল্লা ও ইংরেজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মধ্যে।
11. কত খ্রীষ্টাব্দে মীরজাফর দ্বিতীয়বার সিংহাসনে বসেন?
উঃ ১৭৬৩ খ্রিস্টাব্দে।
12. শেষ মুঘল সম্রাট কে ছিলেন? কোথায় তাঁর মৃত্যু হয়?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ। রেঙ্গুনে তাঁর মৃত্যু হয়।
13. নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লীর সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
14. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনীর স্রষ্টা কে?
উঃ হ্লওয়েল।
15. বিদারার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৫৯ খ্রীষ্টাব্দে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে।
16. দস্তক কী?
উঃ বাণিজ্যের জন্য ইংরেজদের দেওয়া সম্রাট ফারুকশিয়ারের দেওয়া বিশেষ ছাড়পত্র।
17. কত খ্রীষ্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়?
উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দের ১৪ ই জানুয়ারি।
18. কত খ্রীষ্টাব্দে ক্লাইভ দ্বিতীয়বার গভর্নর হিসাবে ভারতে আসেন?
উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে।
19. হিন্দু পাদ পাদশাহী কে প্রচলন করেন?
উঃ প্রথম বাজীরাও।
20. ফারুক শাহ কত খ্রীষ্টাব্দে তাঁর ফরমান দেন?
উঃ ১৭১৭ খ্রীষ্টাব্দে।
21. কোন সন্ধির দ্বারা ইউরোপের সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধের অবসান ঘটে?
উঃ ১৭৬৩ খ্রীষ্টাব্দের প্যারিসের সন্ধি দ্বারা।
22. বাংলাদেশে কে, কত সালে দ্বৈত শাসন প্রবর্তন করেন?
উঃ লর্ড ক্লাইভ, ১৭৬৫ খ্রীষ্টাব্দে।
23. কে, কত খ্রীষ্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান?
উঃ ওয়ারেন হেস্টিংস, ১৭৭২ খ্রীষ্টাব্দে।
24. রেজা খাঁ কে?
উঃ বাংলা-বিহারের দেওয়ান।
25. সিতাব রায় কে?
উঃ বাংলা-বিহারের দেওয়ান।
26. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে?
উঃ ওয়ারেন হেস্টিংস।
27. ‘রেগুলাটিং অ্যাক্ট’ কবে পাস হয়?
উঃ ১৭৭৩ খ্রীষ্টাব্দে।
28. ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের দু’জন সদস্যের নাম লেখ।
উঃ ক্লেভারিং ও জনসন।
29. উইলিয়াম পিট কে?
উঃ ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী।
30. পিটের ভারত শাসন কত খ্রীষ্টাব্দে পাস হয়?
উঃ ১৭৮৪ খ্রীষ্টাব্দে।
31. ‘সোসাইটি ফর ট্রেড’ কবে স্থাপিত হয়?
উঃ ১৭৬৮ খ্রীষ্টাব্দে।
32. কোন আইনের বলে ‘গভর্নর জেনারেল’-এর পদ সৃষ্ট হয়?
উঃ পিটের ভারত শাসন আইন বলে।
33. কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?
উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।
34. কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
উঃ রেগুলেটিং অ্যাক্ট।
35. কত খ্রীষ্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর হয়?
উঃ ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রীষ্টাব্দে।
36. ‘নজর’ কি?
উঃ এক ধরণের কর।
37. কে কবে ‘দস্তক’ প্রথা লোপ করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস, ১৭৭৩ খ্রীষ্টাব্দে।
38. ‘আন্যালস অফ রুরাল বেঙ্গল’-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম হাণ্টার।
39. মাদ্রাজের সন্ধি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৬৯ খ্রীষ্টাব্দে হায়দার আলি ও ইংরেজদের মধ্যে।
40. সলবাইয়ের সন্ধি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৮২ খ্রীষ্টাব্দে মারাঠা ও ইংরেজদের মধ্যে।
41. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৭৯২ খ্রীষ্টাব্দে টিপু সুলতান ও ইংরাজদের মধ্যে।
42. কত খ্রীষ্টাব্দে, কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন?
উঃ ১৭৯৯ খ্রীষ্টাব্দে সদাশির ও মলভেরীর যুদ্ধে।
43. কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ ১৭৭৫ খ্রীষ্টাব্দে পেশোয়া রঘুনাথ রাও ও ইংরেজদের মধ্যে।
44. ‘ভারতের ম্যাকিয়াভেলি’ নামে পরিচিত কে?
উঃ নানা ফড়নবীশ।
45. রঞ্জিত সিংহকে রাজা উপাধি কে দিয়েছিলেন?
উঃ লাহোরের শাসনকর্তা জামান শাহ।
46. কত খ্রীষ্টাব্দে কত বছর বয়সে রঞ্জিত সিংহ সিংহাসনে বসেন?
উঃ ১৭৯২ খ্রীষ্টাব্দে ১২ বছর বয়সে।
47. রঞ্জিত সিংহের পিতার নাম কী?
উঃ মহাসিংহ।
48. কত খ্রীষ্টাব্দ কাদের মধ্যে লাহোরের সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ ১৮৪৬ খ্রীষ্টাব্দে শিখ ও ইংরেজদের মধ্যে।
49. ত্রি-শক্তি মিত্রতা চুক্তি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ইংরেজ শাহ সুজা ও রনজিৎ সিংহের মধ্যে ১৮৩৮ খ্রীষ্টাব্দে।
50. কত খ্রীষ্টাব্দে রঞ্জিত সিংহের মৃত্যু ঘটে? তাঁর মৃত্যুর পর কে সিংহাসনে বসে?
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে। তাঁর পুত্র খড়্গ সিংহ।
51. কত খ্রীষ্টাব্দে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ ১৮১৬ খ্রীষ্টাব্দে।
52. কে কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?
উঃ ১৭৯৮ খ্রীষ্টাব্দে। লর্ড ওয়েলেসলী।
53. অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন রাজা গ্রহণ করেন?
উঃ হায়দ্রাবাদের নিজাম।
54. স্বত্ববিলোপ নীতির প্রবর্তক কে?
উঃ লর্ড ডালহৌসি।
55. পুরন্দরের সন্ধি কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?
উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দে।
56. কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ ১৭৭৫ খ্রীষ্টাব্দে।
57. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত?
উঃ রণজিৎ সিংহ।
58. দ্বিতীয় ও তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন কোন সন্ধির মাধ্যমে শেষ হয়?
উঃ দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ম্যাঙ্গালোরের সন্ধি ও তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে শেষ হয়।
59. কে, কত সালে একসালা বন্দোবস্ত চালু করেন?
উঃ ১৭৭৭ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
60. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড ডালহৌসিকে।
61. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড ডালহৌসিকে।
62. কত সালে কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেললাইন স্থাপিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত।
63. কার সুপারিশে কবে কোলকাতা, মাদ্রাজ ও বোম্বাই-এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
উঃ ১৮৫৭ সালে স্যার চার্লস উডের সুপারিশে।
64. কে কত সালে পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন?
উঃ ১৭৭২ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
65. কে কত সালে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন?
উঃ ১৭৯০ খ্রীষ্টাব্দে ওয়ারেন হেস্টিংস।
66. কে, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে, লর্ড কর্ণওয়ালিস।
67. কে, কত সালে রায়তওয়ারী ব্যবস্থা প্রবর্তন করেন?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে, আলেকজাণ্ডার রীড ও স্যার টমাস মনরো।
68. মহলওয়ারী ব্যবস্থা কে, কত সালে প্রবর্তন করেন?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে, এলফিনস্টোন।
69. ভাইয়াচারী ব্যবস্থা কোথায় প্রবর্তিত ছিল?
উঃ পাঞ্জাবে।
70. আমিনী কমিশন কে, কবে গঠন করেন?
উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দে, ওয়ারেন হেস্টিংস।
71. বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত দু’টি শহরের নাম কর।
উঃ বারাণসী ও আমেদাবাদ।
72. ১৪৯৮ খ্রীষ্টাব্দে কোন ইউরোপীয় নাবিক কালিকট বন্দরে এসেছিলেন?
উঃ পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা।
73. সুরাটের ইংরেজ কুঠি কবে স্থাপিত হয়?
উঃ ১৬০৮ খ্রীষ্টাব্দে।
74. ডুপ্লে কে?
উঃ ভারতে পণ্ডীচেরীর ফরাসী উপনিবেশের গভর্নর।
75. সেন্ট টোমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৭৪৬ খ্রীষ্টাব্দে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের সঙ্গে ফরাসীদের।
76. আলবুকার্ক কে ছিলেন? তিনি কবে ভারতে এসেছিলেন?
উঃ ভারতে পর্তুগীজ গভর্নর। তিনি ১৫০৯ সালে ভারতে এসেছিলেন।
77. বুসী ও লালী কে ছিলেন?
উঃ বুসী ছিলেন ফরাসী সেনাপতি। আর লালী ছিলেন পণ্ডীচেরীর ফরাসী গভর্নর।
78. ইংরেজ ও ফরাসীদের মধ্যে কর্ণাটকের কয়টি যুদ্ধ হয়েছিল?
উঃ তিনটি যুদ্ধ হয়েছিল।
79. পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উঃ বালাজী বিশ্বনাথ।
80. কাকে পার্বত্য মুষিক বলা হয়?
উঃ শিবাজীকে।
81. হিন্দু পাদ পাদশাহী নীতি কে গ্রহণ করেন? এর অর্থ কি?
উঃ পেশোয়া প্রথম বাজীরাও। এর অর্থ ছিল অখিল ভারত হিন্দু সাম্রাজ্য।
82. শাহু কে ছিলেন?
উঃ শিবাজীর পৌত্র এবং শম্ভুজীর পুত্র।
83. কোন গুরুর সময় গ্রন্থসাহেব সংকলিত হয়েছিল?
উঃ পঞ্চম গুরু অর্জুন সিংহের সময়ে।
84. শিখদের কজন ধর্মগুরু ছিলেন?
উঃ দশজন।
85. কয়টি শিখ মিসল ছিল?
উঃ ২২ টি।
86. রঞ্জিৎ সিংহ কোন মিসলের নায়ক ছিলেন?
উঃ সুকরচকিয়া।
87. অমৃতসর কে খনন করেন?
উঃ গুরু রামদাস।
88. মুর্শিদকুলী খাঁ কত খ্রীষ্টাব্দে বাংলার নবাব হন?
উঃ ১৭০০ খ্রীষ্টাব্দে।
89. নেপালের বিরুদ্ধে যুদ্ধে ইংরেজ পক্ষে সেনাপতি কে ছিলেন?
উঃ ডেভিড অক্টারলোনী।
90. কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধুদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উঃ লর্ড এলেনবরা-র সময়ে।
91. চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসির শত্রুপক্ষ কে ছিলেন?
উঃ শিখরা।
92. বারাণসীর চুক্তি কত খ্রীষ্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৭৭৩ খ্রীষ্টাব্দে অযোধ্যার নবাব ও ওয়ারেন হেস্টিংসের মধ্যে।
93. মোঘল সম্রাটের বৃত্তি কে বন্ধ করেছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
94. রোহিলা যুদ্ধ কার সময়ে হয়েছিল?
উঃ ওয়ারেন হেস্টিংসের সময়।
95. কোন যুদ্ধের ফলে স্বাধীন মহীশূর রাজ্যের বিলোপ ঘটে?
উঃ ১৭৯৯ খ্রীষ্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের ফলে।
96. দেওগাঁও এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উঃ ১৮০৩ খ্রীষ্টাব্দে ইংরেজ কোম্পানী ও ভোঁসলের মধ্যে।
97. সুরজি-অঞ্জনগাঁও এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উঃ সিন্ধিয়া ও ইংরেজদের মধ্যে ১৮০৩ খ্রীষ্টাব্দে হয়েছিল।
98. চিনিয়ানওয়ালার যুদ্ধে কারা জয়লাভ করেছিল?
উঃ শিখরা।
99. কোন ইংরেজ সেনাপতি সিন্ধু জয় করেন?
উঃ চার্লস নেপিয়ার।
100. ভ্রাম্যমান আদালত কে প্রবর্তন করেছিলেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।
101. কর্ণওয়ালিস কোড কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৭৯৩ খ্রীষ্টাব্দে।
102. আদালতে ফারসী ভাষার স্থলে দেশীয় ভাষার প্রবর্তন কে করেছিলেন?
উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক।
103. কোন গভর্নর জেনারেলের সময় পিনাল কোড প্রণীত হয়?
উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের সময়।
104. কোন গভর্নর জেনারেলের সময় ঠগী দস্যুদের দমন করা হয়?
উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের সময়।
105. ঠগী দমনে কোন ইংরেজ সেনাপতির প্রধান ভূমিকা ছিল?
উঃ মেজর শ্লীম্যান।
106. ভারতে প্রথম টেলিগ্রাফ কার সময়, কোথায় স্থাপিত হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে লর্ড ডালহৌসির সময়।
107. ভারতে দু’পয়সার ডাকটিকিট কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি।
108. কার সময় বাংলার জন্য প্রথম পৃথক লেফটেন্যাণ্ট গভর্নর নিযুক্ত হয়েছিলেন?
উঃ লর্ড ডালহৌসির সময়।
109. ইলবার্ট বিল বিরোধী আন্দোলন কার সময় হয়েছিল?
উঃ লর্ড রিপনের সময়।
110. হান্টার কমিশন কার সময় নিযুক্ত হয়েছিল?
উঃ লর্ড রিপনের সময়।
111. কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রথম লোকগণনা শুরু হয়?
উঃ লর্ড রিপন-এর সময়।
112. কে প্রথম পৃথক পূর্ত বিভাগ (PWD) গঠন করেছিলেন?
উঃ লর্ড ডালহৌসি।
113. বঙ্গীয় প্রজাসত্ব আইনের খসড়া প্রথম কে করছিলেন?
উঃ লর্ড রিপন।
114. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
উঃ লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক।
115. পিটের ভারত শাসন আইন কত সালে গৃহীত হয়?
উঃ ১৭৮৪ সালে।
116. হায়দ্রাবাদের নিজামশাহীর প্রতিষ্ঠাতা কে?
উঃ নিজাম উল মুল্ক আসফঝা।
ব্রিটিশ সাম্রাজ্য ও সাংস্কৃতিক প্রেক্ষাপট
1. কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?
উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।
2. কে, কবে কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উঃ বড়লার্ট হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।
3. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।
4. বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।
5. জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?
উঃ আলেকজাণ্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
6. কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।
7. কারা, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।
8. হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
9. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
10. এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
11. উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?
উঃ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।
12. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।
13. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে?
উঃ রামমোহন রায়।
14. রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে সম্মান জানিয়েছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
15. কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮১৫ সালে, রামমোহন রায়।
16. কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটি ব্রাহ্মসমাজ নাম গ্রহণ করে?
উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।
17. কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে, রামমোহন রায়।
18. রামমোহন রায়ের ফার্সি ভাষাতে প্রকাশিত সংবাদ পত্রটির নাম কী? কত সালে সেটি প্রথম প্রকাশিত হয়?
উঃ মিরাৎ-উল-আখবর। ১৮২২ সালে প্রথম প্রকাশিত হয়।
19. কে, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উঃ ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর রামমোহন রায়ের সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেণ্টিঙ্ক।
20. তত্ত্ববোধিনী সভা কে, কত সালে স্থাপন করেন?
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে, দেবেন্দ্রনাথ ঠাকুর।
21. কার সম্পাদনায়, কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়?
উঃ অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ খ্রীষ্টাব্দে।
22. পার্থেনন পত্রিকা কে, কত সালে প্রথম প্রকাশ করেন?
উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে ডিরোজিও।
23. বিদ্যাসাগর ক’টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ ৩৫ টি।
24. মেট্রোপলিটন ইন্সটিটিউশন-এর প্রতিষ্ঠিতা কে? বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম কী?
উঃ বিদ্যাসাগর। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।
25. উইলিয়াম কেরী রচিত গ্রন্থ দু’টির নাম লেখ।
উঃ কথোপকথন – ১৮০১ খ্রীষ্টাব্দ, ইতিহাসমালা – ১৮১২ খ্রীষ্টাব্দ।
26. হুতোম প্যাঁচার নক্শা-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
27. আলালের ঘরের দুলাল-গ্রন্থটির রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
28. কে, কত সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ করেন?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে, ঈশ্বর গুপ্ত।
29. কে, কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? পত্রিকাটি কোন ভাষায় রচিত?
উঃ ১৭৮০ খ্রীষ্টব্দে ২৯ শে জানুয়ারী জেমস অগাস্টাস হিকি সাহেব। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত।
30. সমাচার দর্পন পত্রিকাটি কবে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে মার্শম্যানের সম্পাদনায়।
31. বাঙ্গাল গেজেট পত্রিকাটির সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।
32. কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এই সভার সভাপতি কে ছিলেন?
উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ১২ ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
33. কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।
34. কত সালে ডিরোজিও জন্মগ্রহণ করেন?
উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।
35. ডিরোজিও-র মৃত্যু কত সালে হয়?
উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
36. কত সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।
37. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?
উঃ ১৮৫১ খ্রীষ্টাব্দে।
38. বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?
উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।
39. কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দ।
40. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কত খ্রীষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়?
উঃ গিরিশ চন্দ্র ঘোষ, ১৮৫৩ খ্রীষ্টাব্দে।
41. বিদ্যাসাগর রচিত যেকোন দু’টি পুস্তকের নাম লেখ।
উঃ কথামালা, সীতার বনবাস।
ব্রিটিশ সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আন্দোলন
1. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উঃ বুদ্ধু ভগত, জয়া ভগত।
2. কত সালে সাঁওতাল বিদ্রোহ ঘটে?
উঃ ১৮৫৫ খ্রীষ্টাব্দে।
3. আরবি ভাষায় ফরাজী কথার অর্থ কী?
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কতর্ব্য।
4. কত সালে কোল বিদ্রোহ সংঘটিত হয়?
উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে।
5. ফরাজী আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মৌলবী হাজী শরিয়ৎ উল্লাহ।
6. ওয়াহাবী কথার অর্থ কী?
উঃ নবজাগরণ।
7. ওয়াহাবী আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ সৈয়দ আহমদ।
8. বালাকোটের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে সংঘটিত হয়?
উ ১৮৩১ খ্রীষ্টাব্দে।
9. তিতুমীরের প্রকৃত নাম কী?
উঃ মীর নিশার আলি।
10. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
11. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পাণ্ডে।
12. কত সালে ভারত শাসন আইন পাস হয়?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
13. কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়?
উঃ ১৮৫৮ সালের ১লা নভেম্বর।
14. ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?
উঃ পাহাড়ের প্রান্তদেশ।
15. দুধু মিঞা কে?
উঃ ফরাজী আন্দোলনের নেতা।
16. আব্দুল ওয়াহাব কে?
উঃ ওয়াহাবী আন্দলনের নেতা।
17. বাঁশের কেল্লা কে, কোথায় স্থাপন করেন?
উঃ তিতুমীর তাঁর নারকেল বেড়ে গ্রামে।
18. ইয়ান্দাবুর সন্ধি কত সালে কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ ১৮২৬ খ্রীষ্টাব্দে ইংরেজ ও ব্রহ্মদেশের সঙ্গে।
19. গণ্ডামার্কের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ ১৮৭৯ খ্রীষ্টাব্দে ইংরেজ ও আফগানিস্থানের মধ্যে।
20. ভারত ও আফগানিস্তানের সীমানার নাম কী?
উঃ ডুরাণ্ড লাইন।
21. রাওয়ালপিণ্ডি’র সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়? এই সন্ধির দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান ঘটে।
22. পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উঃ তিব্বতকে।
23. ‘লাসা’ শব্দের অর্থ কী?
উঃ দেবভূমি।
24. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে।
25. মুণ্ডা বিদ্রোহের নেতা কে?
উঃ বীরসা মুণ্ডা।
26. কত সালে নীল কমিশন গঠিত হয়?
উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে।
27. ইয়ং হাজব্যাণ্ড মিশন কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে।
28. রেল বোর্ড কবে গঠিত হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।
29. ভারতে প্রথম কাপড়ের কল কবে ও কোথায় নির্মিত হয়?
উঃ ১৮৫৩ খ্রীষ্টাব্দে কাউয়াসজী নানাভাই দাভর বোম্বাই-এ প্রথম কাপড়ের কল নির্মাণ করেন।
30. ভারতে প্রথম পাটকল কোথায় নির্মিত হয়?
উঃ কলকাতার কাছে রিষড়ায়।
31. ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মাদ্রাজের কাছে পোর্টনাভোতে ১৮২০ খ্রীষ্টাব্দে।
32. জর্জ অকল্যাণ্ড কে?
উঃ প্রথম পাটকল নির্মাতা।
33. কাউযাসজী নানাভাই দাভর কে?
উঃ প্রথম কাপড়ের কল নির্মাতা।
34. দুটি ইংরেজ শিল্প প্রতিষ্ঠানের নাম কর।
উঃ লৌহ ইস্পাত শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।
35. কে কত সালে কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে।
36. ‘যত মত তত পথ’ – উক্তিটির বক্তা কে?
উঃ শ্রীরামকৃষ্ণদেব।
37. ‘পরিব্রাজক’ ও ‘বর্তমান ভারত’ গ্রন্থদুটির রচয়িতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
38. আলিগড় আন্দোলনের প্রবক্তা কে?
উঃ সৈয়দ আহমদ।
39. ‘পলাশীর যুদ্ধ’ কাব্যটির রচয়িতা কে?
উঃ নবীনচন্দ্র সেন।
40. কে কবে ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে জগদীশ চন্দ্র বসু।
41. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে?
উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।
42. হান্টার কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
43. র্যালে কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৯০২ খ্রীষ্টাব্দে।
44. স্যডলার কমিশন কত সালে গঠিত হয়?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে।
45. ভারতের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েটের নাম লেখো।
উঃ চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
46. কেশব সেনের দুজন অনুগামীর নাম লেখো।
উঃ শিবনাথ শাস্ত্রী, মহেন্দ্রনাথ বসু।
47. প্রার্থনা সমাজের সবচেয়ে বিখ্যাত দুই নেতার নাম লেখ।
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে।
48. মাইকেল মধুসূদন দত্ত লিখিত দুটি গ্রন্থের নাম লেখো।
উঃ মেঘনাদবধ কাব্য, কৃষ্ণকুমারী নাটক।
49. কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে।
50. জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কে?
উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম।
51. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৫ খ্রীষ্টাব্দে।
52. জাতীয় কংগ্রের প্রথম অধিবেশন কোথায় হয়?
উঃ বোম্বাই-এ।
53. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
54. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯শে জুলাই।
55. কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দের ১২ই ডিসেম্বর।
56. ‘ডন সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে?
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
57. গণপতি ও শিবাজী উৎসব কে প্রবর্তন করেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।
58. কে, কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪শে মার্চ পি. এন. মিত্র (প্রমথনাথ মিত্র)।
59. ‘দেশবন্ধু’ নামে পরিচিত কে?
উঃ চিত্তরঞ্জন দাশ।
60. ‘ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের’ জনক কে?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।
61. কে, কবে মিত্র মেলা প্রতিষ্ঠা করেন? পরে এর কী নামকরণ হয়?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর। ১৯০৪ খ্রীষ্টাব্দে এর নাম হয় অভিনব ভারত।
62. কে, কবে, কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
63. কার্জন উইলিকে কে কবে হত্যা করেন?
উঃ ১৯০৯ খ্রীষ্টাব্দের ১লা জুলাই মদনলাল ধিংড়া।
64. ভারতীয় বিপ্লববাদের জননী কে?
উঃ মাদাম ভিকাজী রুস্তমজী কামা বা মাদাম কামা।
65. কে কবে কোথায় গদর দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে লালা হরদয়াল সান্ফ্রান্সিস্কো শহরে।
66. ‘গদর’ কথার অর্থ কি?
উঃ বিদ্রোহ।
67. ‘ইণ্ডিয়া লীগ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ।
68. প্রমথনাথ মিত্র কে?
উঃ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
69. কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯০২ সালের ২৪ শে মার্চ পি এন মিত্র (প্রমথনাথ মিত্র)।
70. বাসুদেব বলুবন্ত ফাড়কে কে?
উঃ ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক।
71. কে, কখন মিত্রমেলা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর।
72. বিনায়ক দামোদর সাভারকার কে?
উঃ মিত্র মেলার প্রতিষ্ঠাতা।
73. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।
74. মাদাম কামা কে?
উঃ ভারতীয় বিপ্লববাদের জননী।
75. গান্ধীজী কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে।
76. গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
77. কে, কত খ্রীষ্টাব্দে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে ১লা জানুয়ারি, চিত্তরঞ্জন দাশ।
78. গান্ধী-আরউইন চুক্তি বা দিল্লী চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
79. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে কোথায় অনুষ্ঠিত হয়? এই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে কে যোগদান করেন?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে লণ্ডনে অনুষ্ঠিত হয়। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজী যোগদান করেন।
80. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।
81. রাওলাট আইন কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
82. সৈফুদ্দিন কিচলু কে?
উঃ পাঞ্জাবের জনপ্রিয় নেতা।
83. জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড কবে কোথায় ঘটেছিল?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে।
84. কবে কেন রবীন্দ্রনাথ ‘নাইট উপাধি’ ত্যাগ করেছিলেন?
উঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ খ্রীষ্টব্দে নাইট উপাধি ত্যাগ করেন।
85. কোন বছরে চৌরিচৌরার ঘটনাটি ঘটে?
উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৫ই ফেব্রুয়ারি।
86. খুদা-ই-খিদ্মৎগার’ কথাটির অর্থ কী?
উঃ ঈশ্বরের সেবক।
87. খিলাফৎ আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উঃ মহম্মদ আলি, সৌকত আলি।
88. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।
উঃ মুজ্ফ্ফর আহমেদ, পি. সি. যোশী।
89. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে।
90. কে কত সালে ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন?
উঃ ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসু।
91. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ – উক্তিটি কার?
উঃ গান্ধীজীর।
92. কে কবে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ১লা সেপ্টেম্বর রাসবিহারী বসু।
93. সুভাষচন্দ্র বসু কবে আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উঃ ১৯৪৩ খ্রীষ্টাব্দের ২৫ শে আগস্ট।
94. নেতাজী ‘আন্দামান’ ও ‘নিকোবর’ দীপপুঞ্জের কী নামকরণ করেন?
উঃ শহীদ ও স্বরাজ।
95. ‘বন্দেমাতরম’ মন্ত্রের রচয়িতা কে?
উঃ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
96. ‘বন্দেমাতরম’ সংগীত কোন গ্রন্থে পাওয়া যায়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’ উপন্যাসে।
97. কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় কোন কাগজ প্রকাশিত হয়েছিল?
উঃ সংবাদ প্রভাকর।
98. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা দুইখানি কাব্যগ্রন্থের নাম কর
উঃ কর্মদেবী ও কাঞ্চীকাবেরী।
99. নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের নাম কী?
উঃ রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস।
100. ‘জমিদার দর্পণ’ নাটকটির লেখক কে?
উঃ মীর মোশারফ হোসেন।
101. উপেন্দ্রনাথ দাশ রচিত দুইটি নাটকের নাম লেখ।
উঃ শরৎ সরোজিনী ও সুরেন্দ্র বিনোদিনী।
102. জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের লেখা দুইখানি নাটকের নাম লেখ।
উঃ পুরুবিক্রম ও সরোজিনী।
103. রমেশচন্দ্র দত্তের লেখা দুটি উপন্যাসের নাম লেখ।
উঃ মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা।
104. দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাটকের নাম লেখ।
উঃ সিরাজদৌল্লা ও ছত্রপতি শিবাজী।
105. ‘হীরক চুর্ণ’ নাটকটি কার রচনা?
উঃ অমৃতলাল বসুর।
106. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার শাসনকালে পাশ করা হয়?
উঃ লর্ড নর্থব্রুকের শাসনকালে।
107. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বারকানাথ ঠাকুর।
108. জমিদার সভার প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
109. দি বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটির প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ জর্জ টমসন।
110. ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি কোথায় কে প্রতিষ্ঠা করেন?
উঃ উইলিয়াম অ্যাডাম লন্ডনে প্রতিষ্ঠা করেন।
111. ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি এবং প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
112. কোন দুটি সমিতি ব্রিটিশ ইণ্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যায়?
উঃ জমিদার সভা এবং ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি।
113. ‘সার্বজনিক সভা’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ মহাদেব গোবিন্দ রাণাডে মহারাষ্ট্রের পুণা শহরে।
114. মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ মাদ্রাজ শহরে। প্রাণপুরুষ ছিলেন গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি।
115. ইষ্ট ইণ্ডিয়া অ্যাসোসিয়েশন কে কোথায় স্থাপন করেন?
উঃ দাদাভাই নওরোজি লণ্ডনে স্থাপন করেন।
116. প্রাক্ কংগ্রেস যুগের জাতীয় প্রতিষ্ঠানগুলির মধ্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিল? কত সালে এটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
117. কোন বিখ্যাত ভারতীয় নেতাকে সিভিল সার্ভিস থেকে বহিষ্কার করা হয়?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
118. ‘ভার্ণাকুলার প্রেস অ্যাক্ট’ কে প্রবর্তন করেন?
উঃ গভর্নর জেনারেল লিটন।
119. হিন্দু মেলার উদ্যোক্তা কারা?
উঃ রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র।
120. ‘অমৃতবাজার’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।
121. ভারতে নীল চাষ প্রথম শুরু হয় কবে?
উঃ ১৭৭৯ খ্রীষ্টাব্দে।
122. কোন আইনে কোম্পানীর একচেটিয়া ব্যবসার লোপ পায়?
উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দের চার্টার আইনে।
123. নীলদর্পণের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল?
উঃ জেমস লং এর নামে।
124. ‘বাংলার নানা সাহেব’ কাকে বলা হয়?
উঃ নড়াইলের জমিদার রামরতন মল্লিককে।
125. কত খ্রীষ্টাব্দে বঙ্গীয় নীল কমিশন বসে?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
126. দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন?
উঃ ভাইসরয় লিটন।
127. কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।
128. কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী?
উঃ বদরুদ্দিন তায়েবজী।
129. ডেকান রায়ট কবে সংঘটিত হয়?
উঃ ১৮৭৫ খ্রীষ্টাব্দে।
130. বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকর হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।
131. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
132. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
133. বঙ্গভঙ্গের পর প্রথম কে পূর্ব-ভারতের গভর্নর হন?
উঃ ব্রমফিল্ড ফুলার।
134. ফেডারেশান হলের ভিত্তি কবে স্থাপিত হয়েছিল?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।
135. ফেডারেশান হল এর সভায় পৌরহিত্য কে করেন?
উঃ আনন্দমোহন বসু।
136. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
137. জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ সালের ১৪ই আগস্ট।
138. জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
উঃ শ্রী অরবিন্দ ঘোষ।
139. স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি কারখানার নাম লেখ।
উঃ বেঙ্গল কেমিক্যাল্স্।
140. কোন সালে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দলের মধ্যে বিচ্ছেদ ঘটে?
উঃ ১৯০৭ সালে।
141. ‘গণপতি উৎসব’ কে জনপ্রিয় করে তোলেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।
142. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।
143. অরবিন্দ ঘোষ কোন ইংরেজি পত্রিকার সম্পাদনা করেন?
উঃ বন্দেমাতরম পত্রিকার।
144. নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রবর্তক কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
145. বাল গঙ্গাধর তিলক কোন কোন পত্রিকা সম্পাদনা করেন?
উঃ মারাঠা এবং কেশরী।
146. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – এই উক্তিটি কার?
উঃ বাল গঙ্গাধর তিলকের উক্তি।
147. ‘ভবানী মন্দির’ গ্রন্থটির লেখক কে?
উঃ অরবিন্দ ঘোষে।
148. বিপিনচন্দ্র পাল সম্পাদিত দুটি পত্রিকার নাম কর।
উঃ পরিদর্শক ও ট্রিবিউন।
149. ‘নিউ ইণ্ডিয়া’ পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ বিপিনচন্দ্র পাল।
150. লালা লাজপৎ রায়ের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ ইয়ং ইণ্ডিয়া এবং ইংল্যাণ্ডস ডেট টু ইণ্ডিয়া।
151. কোন মামলায় অরবিন্দ ঘোষ সরকার কর্তৃক অভিযুক্ত হন?
উঃ আলিপুর বোমার মামলায়।
152. ‘ভারত আত্মা’ কার লেখা?
উঃ বিপিনচন্দ্র পালের লেখা।
153. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের জনক কে ছিলেন?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।
154. ‘অভিনব ভারত’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকার, মহারাষ্ট্রে।
155. ‘বাল সমাজ’ এবং ‘আর্য বান্ধব সমাজ’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ মহারাষ্ট্রে।
156. বাংলায় বিপ্লবীদের একটি গুপ্ত সমিতির নাম কর?
উঃ অনুশীলন সমিতি।
157. অরবিন্দ ঘোষ কার কাছে বিপ্লববাদের দীক্ষা নেন?
উঃ পুণার ঠাকুর সাহেব নামক বিপ্লবীর কাছে।
158. ‘যুগান্তর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত।
159. কোন বিল্পবী গোষ্ঠী ‘যুগান্তর’ পত্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে?
উঃ যুগান্তর গোষ্ঠী।
160. কারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন?
উঃ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী।
161. পাঞ্জাবের কোথায় কবে প্রথম বিল্পবী গুপ্ত সমিতি স্থাপিত হয়?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সাহারানপুরে।
162. কে প্রথম পাঞ্জাবে ‘গুপ্ত সমিতি’ স্থাপন করেন?
উঃ প্রবাসী বাঙালী জে. এম. চট্টোপাধ্যায়।
163. বঙ্গভঙ্গ কখন রদ হয়?
উঃ ১৯১১ সালে।
164. কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করেন?
উঃ লর্ড হার্ডিঞ্জ।
165. মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কী?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
166. ‘বাঘা যতীন’ কার নাম?
উঃ যতীন্দ্রনাথ মুখপাধ্যায়ের।
167. ‘বার্লিন কমিটি’ কারা কোথায় গঠন করেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজা মহেন্দ্র প্রতাপ, বরকতুল্লা প্রমুখ জার্মানীতে বার্লিন কমিটি গঠন করেন।
168. ‘কোমাগাতামারু’ কী?
উঃ একটি জাপানী জাহাজ।
169. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে।
170. মণ্টেগু-চেমর্স ফোর্ড শাসন সংস্কার কত খ্রীষ্টাব্দে ঘোষিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
171. প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয়?
উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দে।
172. হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ অ্যানি বেসান্ত ১৯১৬ খ্রীষ্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠা করেন।
173. ভারতীয় হোমরুল লীগ কে, কোথায় এবং কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনাতে।
174. কত খ্রীষ্টাব্দে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খীষ্টাব্দের ২রা অক্টোবর।
175. দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় নেতা ভারতীয়দের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী।
176. ভারতের রাজনীতিতে সত্যাগ্রহ আন্দোলনের প্রবর্তক কে?
উঃ মহাত্মা গান্ধী।
177. মহাত্মা গান্ধী ভারতের কোন স্থানে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উঃ বিহারের চম্পারণ জেলায়।
178. রাউলাট আইন কত খ্রীষ্টাব্দে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
179. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কার আদেশে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে ১৩ই এপ্রিল জেনারেল মাইকেল ও ডায়ারের আদেশে।
180. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
181. ইংরেজদের দেওয়া কাইজার-ই-স্বর্ণপদক প্রত্যপর্ণ করেছিলেন কে?
উঃ মহাত্মা গান্ধী।
182. খিলাফৎ আন্দোলনের প্রধান মুসলমান নেতাদের নাম কর?
উঃ মওলানা মোহাম্মদ আলি, মওলানা শওকত আলি, মওলানা আবুল কালাম আজাদ।
183. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে নাগপুর অধিবেশনে।
184. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
উঃ চৌরিচৌরার ঘটনায়।
185. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।
186. কোন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন রচিত হয়?
উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দের ভারত শাসন আইন অনুসারে।
187. সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন?
উঃ সাত জন।
188. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের দাবী বাতিল করে পূর্ণ স্বরাজকে কংগ্রসের লক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দের লাহোর কংগ্রেসে।
189. লাহোর কংগ্রেস কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
190. ত্রিবর্ণ পতাকা কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ কংগ্রেসের লাহোর অধিবেশনে।
191. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
192. আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
193. চৌদ্দ দফা প্রস্তাব কার ছিল? এই প্রস্তাব প্রথম কবে এবং কোথায় উত্থাপিত এবং গৃহীত হয়?
উঃ মহম্মদ আলি জিন্নার। ১৯২৯ খ্রীষ্টাব্দে দিল্লীতে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে।
194. ‘I have burnt my boats’ - কার উক্তি?
উঃ মহাত্মা গান্ধীর।
195. গান্ধীজী কত খ্রীষ্টাব্দে ডাণ্ডি অভিযান করেন?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ।
196. আইন অমান্য আন্দোলন প্রথম কবে স্থগিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
197. গান্ধী-আরউইন চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দের ৫ই মার্চ।
198. প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ ই নভেম্বর।
199. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?
উঃ র্যাসমে ম্যাকডোনাল্ড।
200. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা কবে ঘোষিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ১৬ই আগস্ট।
201. দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।
202. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দে।
203. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দের ৩০শে ডিসেম্বর।
204. জিন্নার চৌদ্দ দফা দাবী কবে প্রচারিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
205. মহম্মদ ইকবাল কে?
উঃ উর্দু কবি ও দার্শনিক।
206. ভারতের অভ্যন্তরে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের কথা কে প্রথম বলেন?
উঃ উর্দু কবি মহম্মদ ইকবাল।
207. ‘Now or Never’ পুস্তিকাটি কারা প্রচার করেন?
উঃ চৌধুরী রহমত আলী ও তাঁর তিন সহযোগীর রচনা।
208. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
209. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?
উঃ উত্তরপ্রদেশের আর্য সমাজের নেতা।
210. ‘পাকিস্তান’ কথাটি প্রথম কোথায় ব্যবহৃত হয়?
উঃ ‘Now or Never’ পুস্তিকায় ১৯৩৩ খ্রীষ্টাব্দে।
211. রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯২৭ সালের নভেম্বর মাসে।
212. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?
উঃ ১৯২০ সালের ৩০শে অক্টোবর।
213. AITUC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর প্রথম অধিবেশনের সভাপতি কে?
উঃ বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।
214. ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে।
215. ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ছিলেন কারা?
উঃ শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মুজফফর আহমেদ।
216. All India Preasants’ and Workers’ Parties-এর প্রথম সর্বভারতীয় সম্মেলন কবে কোথায় হয়েছিল?
উঃ ১৯২৮ সালে কলকাতায়।
217. বিশ্বব্যাপী মন্দা কবে দেখা গিয়েছিল?
উঃ ১৯২৯-৩০ খ্রীষ্টাব্দে।
218. ‘মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
219. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।
220. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
221. ১৯৩৫–এর ভারত শাসন আইনকে ‘দাসত্বের নতুন অধ্যায়’ কে বলেছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
222. নিখিল ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৬ সালে।
223. নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সম্পাদকই বা কে ছিলেন?
উঃ সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী ও সম্পাদক ছিলেন এন. জি. রঙ্গ।
224. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে ৩রা সেপ্টেম্বর।
225. সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে কবে বহিষ্কার করা হয়?
উঃ ১৯৩৯ খ্রীষ্টাব্দে।
226. ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলে কে মন্তব্য করেছিলেন ‘সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়’?
উঃ গান্ধীজী।
227. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ২২শে মার্চ।
228. কে কোন পত্রিকায় প্রথম ইংরেজদের ভারত ছাড়ার আহ্বান জানায়?
উঃ গান্ধীজী তাঁর ‘হরিজন’ পত্রিকায়।
229. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে ইংরেজের গুলিতে নিহত হন?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে।
230. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো।
231. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ তোজো।
232. লাহোর প্রস্তাবটির পরিকল্পনা কে করেছিলেন?
উঃ মহম্মদ আলী জিন্নাহ।
233. ‘দি গ্রেট ক্যালকাটা কিলিং’ কাকে বলা হয়?
উঃ ১৯৪৬ খ্রীষ্টব্দের কলকাতার আগস্ট মাসের সাম্প্রদায়িক দাঙ্গাকে।
234. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউণ্ট ব্যাটেন।
235. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
236. ভারতের নতুন সংবিধান রচনা করে কোন সংস্থা?
উঃ গণপরিষদ।
237. গণপরিষদ কবে চুড়ান্তভাবে নতুন সংবিধান অনুমোদন করে?
উঃ ১৯৪৯ সালের ২৬শে জানুয়ারী।
238. নতুন সংবিধান কবে থেকে কার্যকর হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।
239. কবে ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।
240. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
241. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ সচ্চিদানন্দ সিন্হা।
242. ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়?
উঃ ২৬শে জানুয়ারী।
243. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
244. ভারত কবে স্বাধীন হয়?
উঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।
245. ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ডঃ বি. আর. আম্বেদকর।
246. ভারতের জাতীয় সঙ্গীত কী এবং কে রচনা করেন?
উঃ জাতীয় সঙ্গীত হল –‘জনগণমন অধিনায়ক জয় হে’। রচনা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

No comments