সংস্কৃত ধারাভাষ্য
সংস্কৃত ধারাভাষ্য: আমরা সংস্কৃত কথা শুনেছি, মন্ত্র শুনেছি, গান শুনেছি। কিন্তু সংস্কৃত ধারাভাষ্য ? আবার সেটা যদি ক্রিকেট খেলায় হয় শুনতে কেমন লাগবে? অদ্ভুতম, অদ্বিতীয়ম। এমনি একটা ঘটনা ঘটেছে কর্নাটকের হাবাল্লি শহরে। একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটা ছোট মাঠে ক্রিকেট খেলা হচ্ছে আর এক ব্যক্তি সংস্কৃত ভাষায় খেলার ধারাভাষ্য করছে (সম্ভবত তিনিই ভিডিও ক্লিপ টি রেকর্ড করেছেন)। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট এ এই ভিডিও ক্লিপটি শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়। এখনো পর্যন্ত এই ভিডিও ক্লিপটি ৬০০০ এর বেশি বার রিটুইট হয়েছে। যে টুইটার হ্যান্ডেল থেকে ভিডিও ক্লিপটি আপলোড হয়েছে তার নাম 'Lakshmi Narayana B S', তার পরিচয় জানা যাচ্ছে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালিত সংস্কৃত ভারতীর পূর্ণকালীন সদস্য।

No comments