T20 world cup 2022 update
আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা। মূল পর্বের প্রথম খেলায় নামিবিয়া সম্প্রতি এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলকে পঞ্চান্ন রানে পরাজিত করে। নামিবিয়া প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানের টার্গেট দেয়। শ্রীলংকা মাত্র ১০৮ রানে ১৯ ওভারে অলআউট হয়ে যায়।
অন্যদিকে নেদারল্যান্ড ইউ এ ই কে তিন উইকেটে পরাজিত করে। ইউ এ ই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১১১ রান করে। নেদারল্যান্ড এক বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে তাদের জয় নিশ্চিত করে।

No comments