Header Ads

Dostojee Bangali Movie

 Dostojee The Popular New Bengali Movie 



সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর পর আর একবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলা ছবি দোস্তজি। দুটি ভিন্নধর্মী বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে রচিত এই নতুন ছবিটি। গল্পে দেখানো দুই বন্ধু মুর্শিদাবাদের সীমান্তের কাছের বাসিন্দা। এই দুই বন্ধুর একজন পলাশ, আরেকজন সফিকুল। তাঁদের বাড়ির খুব কাছেই বাংলাদেশ। তাঁদের একে অন্যের প্রতি বন্ধুত্ব, ভরসা, হাসি, কান্না সবটাই ভীষণ মায়াময় যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা রাখেন পরিচালক। 

পরিচালকের বক্তব্য এই ছবিটি দেখতে দেখতে প্রতিটি মানুষ তার ছেলেবেলার স্মৃতি ফিরে পাবে। ছোটবেলায় বন্ধুদের সাথে স্কুলে যাওয়া, তাদের মধ্যে প্রিয় বন্ধুর সাথে একটু বেশি সময় কাটানো, তার সাথে সবকিছু ভাগ করে নেওয়া, তার জন্য কিছু ত্যাগ করা, দুজনে বেঞ্চে সবসময় পাশাপাশি বসা, একসাথে ঘুরতে যাওয়া এসব বাস্তব চিত্র ফুটে উঠেছে এই ছবির মধ্যে।

ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক পরিষদ প্রসূন চট্টোপাধ্যায় এবং নিবেদন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গতকাল অর্থাৎ 11 নভেম্বর বড় পর্দায় দেশ বিদেশের বহু প্রেক্ষাগৃহে বড়পর্দায় ছবিটি মুক্তি পেয়েছে। এর আগে দেশ-বিদেশের বহু ফিল্ম ফেস্টিভেলে ছবিটি দেখানো হয়েছে। ইতিমধ্যেই ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে। 

এই ছবিতে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল, ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরল, ইত্যাদি ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রদর্শিত হয়েছে।


No comments

Powered by Blogger.