Header Ads

T20 World Cup 2022

 



চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম গ্রুপ থেকে নিউজিল্যান্ড তাদের সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেও দ্বিতীয় গ্রুপ থেকে এখনো পর্যন্ত কোন দল তাদের সেমিফাইনালের অবস্থান নিশ্চিত করতে পারিনি।দ্বিতীয় গ্রুপে প্রতিটি দল চারটে করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিল অনুযায়ী ভারত এই গ্রুপের উপরের সারিতে আছে। ছয় নিয়ে ভারত বর্তমান প্রথম অবস্থানে আছে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা তারা পাঁচ পয়েন্টে আছে। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলে চারটি করে পয়েন্ট পেয়েছে।

সেজন্য অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশ এবং পাকিস্তান দলের সেমিফাইনাল খেলার সমীকরণ তৈরি করছে। এই সমীকরণ অনুযায়ী বাংলাদেশ কে সেমিফাইনালে উঠতে হলে তাদের ব্যাপক রানের ব্যবধানে পাকিস্তান কে হারাতে হবে। আর জিম্বাবুয়ের কাছে ভারতের পরাজিত হতে হবে এবং দক্ষিণ আফ্রিকার কাছে নেদারল্যান্ডের পরাজিত হতে হবে, তবে বাংলাদেশ সেমি ফাইনালে উঠতে পারবে। অন্যদিকে পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে জিতে যায় আর ভারত এবং দক্ষিণ আফ্রিকা যে কোন একটা দল যদি তাদের শেষ ম্যাচটা হেরে যায় তবে পাকিস্তান সেমিফাইনালে উঠে যাবে। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সব থেকে বেশি কারণ ভারতের শেষ ম্যাচটা সংঘটিত হবে জিম্বাবুয়ের সাথে এবং দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচটা হবে নেদারল্যান্ডের সাথে সুতরাং ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচটা জেতার সম্ভাবনা সব থেকে বেশি। অর্থাৎ যদি কোন অঘটন না ঘটে তাহলে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এবং প্রথম গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠবে। 

No comments

Powered by Blogger.