Header Ads

T20 world cup 2022

 নেদারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হারলে, পাকিস্তান কিংবা বাংলাদেশ সেমিফাইনালে






আজকের এই তিনটি ম্যাচের ফলাফল নির্ধারণ করবে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবে। প্রথম ম্যাচটি সংগঠিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের মধ্যে, দ্বিতীয় ম্যাচটি সংঘটিত হবে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যে এবং তৃতীয় ম্যাচটি সংঘটিত হবে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডের ম্যাচটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। তারা দক্ষিণ আফ্রিকার সামনে ১৫৯ রানের টার্গেট দিয়েছে। এই ম্যাচটা যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় তবে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে দল জিতবে তারা সেমিফাইনাল পৌঁছাবে। আর যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় নেদারল্যান্ডের সাথে তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্ভাবনা কমে যাবে।


No comments

Powered by Blogger.