Header Ads

The Vaccine War


 The Vaccine War Official Trailer 



কাশ্মীর ফাইলস এর অসামান্য সাফল্যের পর বিবেক অগ্নিহোত্রী নিয়ে আসছেন তার নতুন ছবি; দি ভ্যাকসিন ওয়্যার। আগামী বছর অর্থাৎ 2023 সালের 15 ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ছবিটি এগারটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ১১ টি ভাষার মধ্যে আছে ইংরেজি হিন্দি উর্দু  তামিল কন্নড় গুজরাটি মারাঠি ভোজপুরি পাঞ্জাবি আসামিজ এবং বাংলা। ভারতবর্ষে সিনেমা জগতের ইতিহাসে এই প্রথম কোন ছবি একসাথে এগারটি ভাষায় মুক্তি পাচ্ছে। বিবেক অগ্নিহোত্রী, তার কাশ্মীর ফাইল সিনেমার মাধ্যমে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর আগেও তিনি তাসকিন ফাইলস নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন যদিও সেটা কাশ্মীর ফাইলসের মত মতো জনপ্রিয় হয়নি।  তাসকিন ফাইলসে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে সিনেমা তৈরি করা হয়েছিল। আর কাশ্মীরের ফাইলসে দেখানো হয়েছিল কিভাবে ৯০ এর দশকে কাশ্মীরে হিন্দু জেনোসাইড হয়েছিল। আর এই ছবিটি অর্থাৎ দি ভ্যাকসিন ওয়্যার সিনেমাটির ঘটনা হলো, কোভিড 19 মোকাবেলার জন্য ভারতীয় বিজ্ঞানীদের করোনা ভ্যাকসিন আবিষ্কার। এই ছবিটির প্রযোজক হলেন বিবে ক অগ্নিহোত্রীর সহধর্মিনী পল্লবী জোশি। যিনি কাশ্মীর ফাইলস সিনেমাতে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে সম্পূর্ণ ছবিটি ভারতবর্ষে নির্মিত হবে, এজন্য লখনৌ শহরকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। ছবির অধিক অংশ শুটিং এখানে হবে। ইতিমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে এবং এটি সিনেমা জগতের যথেষ্ট প্রভাব ফেলেছে এখন দেখার অপেক্ষায় সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা প্রভাব বিস্তার করতে পারে। 

ট্রেলার দেখতে ভিডিওটিতে ক্লিক করুন। 

 

No comments

Powered by Blogger.