Header Ads

বিরাট কোহলির প্রত্যাবর্তন

কিং ইজ কাম ব্যাক 


বিরাট কোহলির ফ্যানেদের কাছে দারুন সুখবর আজ শ্রীলংকার সাথে প্রথম একদিন ক্রিকেট ম্যাচে বিরাট কোহলি তার ক্যারিয়ারের ৭৩ তম সেঞ্চুরি করে টেস্ট ও ওয়ানডে মিলে তবে ওয়ানডে ক্রিকেটে তার ব্যক্তিগত সেঞ্চুরি হলো ৪৫টি। বহুদিন পর বিরাট কোহলির সেঞ্চুরি দেখে তার ফ্যান এবং দর্শকরা উচ্ছ্বাসিত কিং ইজ কাম ব্যাক। আজ খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের স্কোর হল:- ৩৭৩/৭ (৫০ ওভার), বিরাট কোহলি :- ১১৩ (৮৭), রোহিত শর্মা :- ৮৩ (৬৭), শুভমান গিল :- ৭০ (৬০)

২০২৩ সালটা ভারতীয় ক্রিকেট দল সিরিজ জয় দিয়ে শুরু করল। শ্রীলংকার সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই শূন্য ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে হার্দিক পান্ডিয়ার দল সিরিজ জিতে নিল। শ্রীলংকার সাথে শেষ টি-টোয়েন্টি ম্যাচে সূর্য কুমার যাদব তার ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ে শ্রীলংকার বোলারদের ধরে সাহি করে তার ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি অর্জন করল।

সক্রিয় খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক শতরান:
 ১) বিরাট কোহলি - ৭৩, ২) ডেভিড ওয়ার্নার - ৪৫ 
 ৩) জো রুট - ৪৪, ৪) স্টিভ স্মিথ - ৪২ টি এবং
 ৫) রোহিত শর্মা - ৪১ টি

সূর্যকুমার যাদবের রেকর্ড
সূর্যকুমার যাদব ৩০ বয়ছর বয়সে ২০২১ সালে ইংল্যান্ড এর অভিষেক হয়। আর অভিষেক এর প্রথম বলেই জোফ্রা আর্চার কে ৬ দিয়েই তার পরিচয় চিনিয়েছেন।

সূর্যকুমার যাদব নামটা বর্তমান টোয়েন্টি ক্রিকেটে বলারদের জন্য এক আতঙ্কের নাম।
বর্তমান সময়ের টোয়েন্টি ক্রিকেটে নাম্বার ১ এই ব্যাটার এর দূর্বলতা খুজে পাওয়াই কঠিন বিষয় হয়ে দাড়িয়েছে। যে কোনো লেন্থ এর বল ই সিমানা ছাড়া করার অভিজ্ঞতা রয়েছে এই ব্যাটসম্যানের। মাঝে মাঝে বোলার কিংবা ক্যাপ্টেন এর সূর্যকুমার এর বিরুদ্ধে ফিল্ড সেট আপ কিংবা বলিং লেন্থ হিসেব করতেই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। 

মাঠের চার পাশেই শর্ট খেলতে পারদর্শী এই ব্যাটার। তার নিজের কিছু শর্ট হয়তো ক্রিকেটে ব্যকরনেই নেই বললে চলে তার এই সমস্ত শর্ট খেলতে কোনো ব্যাটার যেন ভুলে ও চাইবেন না।

সূর্যকুমার এর এই অল্প ক্যারিয়ার এ ইতিমধ্যে টোয়েন্টি ইতিহাস এ কিছু রেকর্ড নিজের করে নিয়েছে
আন্তর্জাতিক টোয়েন্টি ক্যালেন্ডার ইয়ার এ সব থেকে বেশি রান এই ব্যাটার এর এমন কি সর্বোচ্চ ১ বছরে ছয় এর রেকর্ড ও নিজের দখলে করে নিয়েছেন এই ব্যাটার।

মজার বিষয় হলো সূর্যকুমার যাদব এর অভিষেক এর পর কোনো ব্যাটার তো দূরে থাক কোনো দল মিলে ও তার সমান ছয় মরতে পারে নাই।সর্বোচ্চ আফগানিস্তান এর ৬৩ ছয় মারার রেকর্ড ছাকলে ও তার বর্তমান ছয় এর সংখ্যা ৯২।

সব থেকে অবাক বিষয় তার স্টাইকরেট -১৮০.৩৪
সূর্যকুমার যাদব এখন পর্যন্ত ৪৫ টা আন্তর্জাতিক টোয়েন্টি ম্যাচ খেলেছেন এর ভিতর ৪৩ টা ইনিংস এ ব্যাট করে ৪৬.৪১ গড়ে রান করেছেন-১৫৭৮। অর্ধশতক -১৩ এবং শতক-৩।
সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ-১১৭ বনাম ইংল্যান্ড 
এছাড়া ও স্টাইকরেট -১৮০.৩৪, মোট ছয়-৯২, মোট চার -১৪৪
নিসন্দেহে বর্তমান আধুনিক ক্রিকেট সূর্যকুমার যাদব এর আশেপাশে কেউ নাই বললেই চলে।

No comments

Powered by Blogger.